Logo

হাসান মাহমুদের ৪ উইকেট, পিছিয়ে থেকেও ব্যাটিংয়ে বাংলাদেশ

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ আগস্ট, ২০২৬, ১৬:৫৪
হাসান মাহমুদের ৪ উইকেট, পিছিয়ে থেকেও ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মূল দলের বিপক্ষে সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। তবে প্রস্তুতি ম্যাচেও স্বস্তিতে নেই টাইগাররা। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসেও শুরুতেই চাপের মুখে পড়েছে দলটি।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির সুবাদে ২৬৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৩৫৫ রানে অলআউট হয় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ফলে প্রথম ইনিংসে ৯২ রানের লিড পায় স্বাগতিকরা।

একপর্যায়ে ১৩৯ রানেই ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তখন মনে হচ্ছিল, দুইশ রানের আগেই স্বাগতিকদের অলআউট করে লিড নেওয়ার সুযোগ তৈরি হবে। তবে ট্যাগ উইলির দুর্দান্ত সেঞ্চুরিতে বদলে যায় ম্যাচের চিত্র।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১৭৭ বল মোকাবিলা করে ১৬টি বাউন্ডারির সাহায্যে ১৩০ রান করেন উইলি। শেষ ব্যাটার হিসেবে তার বিদায়ের পর ৩৫৫ রানে থামে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ইনিংস।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন হাসান মাহমুদ। তিনি ৪টি উইকেট শিকার করেন। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ পান ২টি করে উইকেট। এ ছাড়া খালেদ আহমেদ ও এবাদত হোসেন একটি করে উইকেট নেন।

৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। সাদমান ইসলাম ৬ রান করে ফিরে যান। একই রান করে আউট হন মুমিনুল হকও।

বিজ্ঞাপন

তৃতীয় দিনের খেলা শুরু হবে ২ উইকেটে ১৯ রান নিয়ে। তানজিদ হাসান তামিম ৭ রানে অপরাজিত রয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD