Logo

লঙ্কান লিগে তাওহীদ হৃদয়ের ব্যাটে ঝড়, ২১ বলে ৫৪

profile picture
ক্রীড়া ডেস্ক
৫ আগস্ট, ২০২৬, ১৮:৪৯
লঙ্কান লিগে তাওহীদ হৃদয়ের ব্যাটে ঝড়, ২১ বলে ৫৪
ছবি: সংগৃহীত

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট হাতে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। প্রতিটি ম্যাচেই কার্যকর ইনিংস খেলে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এই ব্যাটার।

বিজ্ঞাপন

এবারের এলপিএলে জাফনা কিংসের হয়ে খেলছেন হৃদয়। একই দলে আছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও।

জাফনার হয়ে প্রথম ম্যাচে ২১ বলে অপরাজিত ৩৫ রান করেন হৃদয়। দ্বিতীয় ম্যাচে আরও বিধ্বংসী ব্যাটিং উপহার দেন তিনি। মাত্র ৮ বলেই চারটি ছক্কার সাহায্যে অপরাজিত ৩১ রান করেন। তৃতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৬ বলে ২১ রান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এবার গল গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে আরও একবার ঝড় তোলেন হৃদয়। মাত্র ২১ বলে অপরাজিত ৫৪ রান করেন তিনি। ইনিংসটিতে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা।

হৃদয়ের এই বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে কলম্বোয় ২০ বলেই ফিফটি পূর্ণ করে জাফনা কিংস। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২৪২ রানের বিশাল সংগ্রহ গড়ে দলটি।

জাফনার হয়ে হৃদয়ের পাশাপাশি ব্যাট হাতে ঝড় তোলেন খাজা নাফে ও কামিল মিশরা। নাফে ৩২ বলে ৫৪ রান করেন। আর কামিল মিশরা ৫৫ বলে খেলেন অপরাজিত ১০৮ রানের দুর্দান্ত ইনিংস।

বিজ্ঞাপন

দলের বড় সংগ্রহের ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD