Logo

দীর্ঘ পাঁচ বছর পর টেস্টে ফিরলেন সৌম্য, যা বললেন হান্নান

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৪ আগস্ট, ২০২৬, ১৮:৪০
দীর্ঘ পাঁচ বছর পর টেস্টে ফিরলেন সৌম্য, যা বললেন হান্নান
ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে জাতীয় দলে জায়গা পাওয়া এই ব্যাটারকে নিয়ে নিজের মতামত জানিয়েছেন সাবেক নির্বাচক হান্নান সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) মিরপুরে সৌম্যর প্রসঙ্গে কথা বলতে গিয়ে হান্নান বলেন, সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলেও ভালো পারফরম্যান্স করেছিলেন এই বাঁহাতি ব্যাটার। বড় ইনিংস খেলার সামর্থ্য সৌম্যর রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হান্নানের মতে, অস্ট্রেলিয়ার কন্ডিশনে তানজিদ তামিম ও অমিত হাসান নিজেদের মানিয়ে নিতে পারলে তারাও ভবিষ্যতে বড় খেলোয়াড় হয়ে উঠতে পারেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সৌম্য সর্বশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন। এবার মূলত অস্ট্রেলিয়ার পেস আক্রমণ মোকাবিলায় অভিজ্ঞতার কথা বিবেচনা করেই তাকে দলে রাখা হয়েছে। প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণার পর প্রধান নির্বাচক হাবিবুল বাশারও এমন ইঙ্গিত দিয়েছিলেন।

হাবিবুল বাশারের ভাষ্য ছিল, সৌম্য দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অস্ট্রেলিয়ায় প্রত্যাশিত গতির বোলিং মোকাবিলার অভিজ্ঞতা তার রয়েছে। অন্য ওপেনারদের নিয়েও ভাবা হয়েছিল। তবে এই মুহূর্তে ডানহাতি ওপেনারদের মধ্যে পর্যাপ্ত প্রস্তুত অবস্থায় থাকা খেলোয়াড়ের সংখ্যা কম। নতুনদের সরাসরি অস্ট্রেলিয়া সফরে নেওয়া তাদের জন্য কঠিন হতে পারে বলেও তিনি জানিয়েছিলেন।

এদিকে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সফর হয়েছিল ২০০৩ সালে। সেই দলের সদস্য ছিলেন হান্নান সরকারও। পুরোনো সেই সফরের স্মৃতিচারণ করে তিনি জানান, জাতীয় দলে যোগ দেওয়ার মাত্র এক বছর পর অস্ট্রেলিয়া সফরের সুযোগ পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে খেলাটিই তখন তার কাছে ছিল বড় অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

হান্নানের মতে, ওই সময় অস্ট্রেলিয়া ছিল বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল এবং ক্রিকেটে তাদের আধিপত্য ছিল স্পষ্ট। সেই সময়ের অস্ট্রেলিয়া দলের বোলিং আক্রমণকেও তিনি বিশ্বসেরাদের কাতারে রেখেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ওই সিরিজে শেন ওয়ার্ন খেলেননি। তবে স্টুয়ার্ট ম্যাকগিলের মতো বিশ্বমানের স্পিনার ছিলেন দলে। পেস আক্রমণে ছিলেন গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেস্পি ও পরে ব্রেট লি। হান্নানের দৃষ্টিতে, সে সময় অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ ছিল বিশ্বের অন্যতম ভয়ংকর।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD