Logo

হঠাৎ ভারতে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ জুলাই, ২০২৬, ১৭:৫৪
হঠাৎ ভারতে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় পূর্বাচল স্টেডিয়াম প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ওই সভায় পূর্বাচলে ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয় এবং দ্রুত কাজ শুরুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বোর্ড সভার একদিন পরই বৃহস্পতিবার বিকেলে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে বিসিবি সভাপতি তামিম ইকবালের। সফরের মূল লক্ষ্য ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বেঙ্গালুরুর আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এই সফরে তামিমের সঙ্গে থাকবেন বিসিবির গ্রাউন্ডস কমিটি ও হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, পূর্বাচলে আন্তর্জাতিক মানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলা হবে। সেই প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে বেঙ্গালুরুর আধুনিক অবকাঠামো, প্রশিক্ষণ ব্যবস্থা, জিমনেশিয়াম, স্পোর্টস সায়েন্স এবং বায়োমেকানিক্স সুবিধা সরেজমিনে পরিদর্শন করবেন তারা।

বিজ্ঞাপন

এদিকে সফরের সময় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য বাংলাদেশ-ভারত সিরিজ বা দ্বিপক্ষীয় ক্রিকেট ইস্যুতে কোনো বৈঠক হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD