Logo

২০৩১ বিশ্বকাপ পূর্বাচল স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা বিসিবির

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই, ২০২৬, ১৩:৫০
২০৩১ বিশ্বকাপ পূর্বাচল স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা বিসিবির
ছবি: সংগৃহীত

২০১১ সালে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পর আবারও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজকদের একজন হতে যাচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টকে সামনে রেখে পূর্বাচল স্টেডিয়ামকে কেন্দ্র করে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিসিবির সভা শেষে তামিম ইকবাল বলেন, স্টেডিয়াম নির্মাণে সম্ভবত সরকারের অর্থায়নের প্রয়োজন হবে। তিনি জানান, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের একটি আয়োজন। তাই সরকারের পক্ষ থেকে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে তিনি আশাবাদী। তামিম আরও বলেন, বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করার সময় থেকেই পূর্বাচল স্টেডিয়ামকে পরিকল্পনার অংশ হিসেবে রাখা হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া বিসিবি সভাপতি জানান, পূর্বাচলে ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন ইতোমধ্যে পাওয়া গেছে এবং শিগগিরই এর কাজ শুরু হবে। পাশাপাশি আগের প্রণীত স্টেডিয়ামের নকশা বর্তমান বোর্ডের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সেটি নতুন করে প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: বিসিবি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD