Logo

আজ বিসিবির বোর্ড সভায় ১৮ ইস্যু, ঘোষণা হচ্ছে নতুন অধিনায়ক

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৯ জুলাই, ২০২৬, ১৫:১৩
আজ বিসিবির বোর্ড সভায় ১৮ ইস্যু, ঘোষণা হচ্ছে নতুন অধিনায়ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হচ্ছে আজ (বুধবার)। বিকেল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই সভা। দেশের বাইরে অবস্থান করা কয়েকজন পরিচালক অনলাইনের মাধ্যমে এতে যুক্ত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বোর্ড সভায় মোট ১৮টি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ওয়ানডে দলের নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবর্তে লিটন কুমার দাসকে দায়িত্ব দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া স্ট্যান্ডিং কমিটিগুলোর কার্যক্রম পর্যালোচনা, নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এবং দেশের আট বিভাগে নারী কোচ নিয়োগের বিষয়ও আলোচ্যসূচিতে রয়েছে। একই সঙ্গে গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ বিভাগ এবং মেডিকেল বিভাগের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হবে।

বিজ্ঞাপন

সভায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া সাবেক আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টোফেলকে ঘিরে সম্ভাব্য কার্যক্রম নিয়েও বোর্ড সভায় আলোচনা হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD