Logo

আমি খুব শিগগিরই দেশে ফিরব: সাকিব

profile picture
ক্রীড়া ডেস্ক
২৯ জুলাই, ২০২৬, ১৩:২৮
আমি খুব শিগগিরই দেশে ফিরব: সাকিব
ছবি: সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। টুর্নামেন্ট চলাকালেই তিনি নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) একটি দলেও সুযোগ পেয়েছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এলপিএল শেষ করেই নেপালে খেলতে যাওয়ার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেললেও নানা জটিলতার কারণে এখনও দেশে ফেরা হয়নি সাকিবের। ফলে জাতীয় দলের পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেটেও দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে না তাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর অনেকেই আশা করেছিলেন, সাকিবের দেশে ফেরার পথ সহজ হতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিমের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে সাকিব জানান, বিসিবি সভাপতি হওয়ার পর একবার কথা হয়েছে তাদের। তবে সেই আলোচনা ছিল মূলত ‘ক্যাপ্টেন কার্ড’ সংক্রান্ত বিষয়ে।

দেশে ফেরার সম্ভাবনা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম রেভ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, তিনি ও তার পরিবার বাংলাদেশকে ভীষণভাবে মিস করেন। দেশে ফেরার বিষয়ে তিনি আশাবাদী এবং বিশ্বাস করেন, খুব শিগগিরই দেশে ফিরতে পারবেন।

দেশের ক্রিকেটে দীর্ঘ অবদান রাখার পরও দেশে ফিরতে না পারা অন্যায় কি না— এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, তিনি ব্যক্তিগতভাবে কী ভাবছেন, সেটি গুরুত্বপূর্ণ নয়। তার মতে, এ বিষয়ে সাধারণ মানুষ কী মনে করেন সেটিই বেশি গুরুত্বপূর্ণ। মানুষের যদি মনে হয় তার সঙ্গে অন্যায় হয়েছে, তাহলে সেটিই বিবেচ্য।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD