Logo

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমণি

profile picture
বিনোদন ডেস্ক
২৮ জুলাই, ২০২৬, ২১:১৪
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমণি
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুসারীর সংখ্যায় বাংলাদেশ ক্রিকেটের তারকা সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন চিত্রনায়িকা পরীমণি। নতুন এই মাইলফলকের মাধ্যমে দেশের জনপ্রিয় তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছেন তিনি।

বিজ্ঞাপন

বর্তমানে পরীমণির অফিসিয়াল ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের ফলোয়ার রয়েছেন ১ কোটি ৬০ লাখের কিছু বেশি। ফলে প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে এগিয়ে রয়েছেন এই অভিনেত্রী।

এর আগেও কয়েক দফা ফলোয়ার সংখ্যায় সাকিব ও পরীমণির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। ২০২৩ সালের আগস্টে সাকিব আবারও এগিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে দ্রুত অনুসারী বাড়িয়ে তাকে ছাড়িয়ে গেছেন পরীমণি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরীমণির ফেসবুক পোস্টগুলোতেও ভক্তদের ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। কয়েক দিন আগে কন্যা সন্তানের একটি ভিডিও প্রকাশ করে তিনি প্রায় ৯০ হাজার রিঅ্যাকশন পান। এছাড়া সম্প্রতি রোদের মধ্যে তোলা নিজের তিনটি ছবি শেয়ার করলে সেটিতেও সাড়ে ৫৬ হাজারের বেশি রিঅ্যাকশন পড়ে।

এ ছাড়া তার প্রকাশিত বিভিন্ন ভিডিওতে ১০ লাখ থেকে শুরু করে দেড় কোটিরও বেশি ভিউ হয়েছে। ১ কোটি ৭০ লাখের বেশি অনুসারী থাকলেও পরীমণি নিজে মাত্র সাতজনকে অনুসরণ করেন। তবে সেই তালিকা তিনি সবার জন্য উন্মুক্ত রাখেননি।

অভিনয়ে আগের তুলনায় কিছুটা অনিয়মিত হয়ে পড়েছেন পরীমণি। বর্তমানে নিজের প্রতিষ্ঠান ‘বডি’ এবং সন্তানদের নিয়েই বেশি সময় কাটাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

গত দেড় বছরে একাধিক সিনেমায় তার যুক্ত হওয়ার খবর এলেও সেসব প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, সে বিষয়ে এখনো উল্লেখযোগ্য কোনো তথ্য প্রকাশ হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD