রায়হান রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

নির্মাতা রায়হান রাফির নতুন সিনেমা ‘সুড়ঙ্গ-২’–এ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয় করছেন—এমন গুঞ্জন গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চললেও সম্ভাব্য অভিনয়শিল্পীদের তালিকায় মেহজাবীনের নামও আলোচনায় রয়েছে।
বিজ্ঞাপন
তবে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন নির্মাতা রায়হান রাফি। তিনি জানিয়েছেন, এখনো কোনো অভিনয়শিল্পীকে চূড়ান্ত করা হয়নি এবং মেহজাবীনকে নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি।
রাফি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট ও আলোচনা চললেও সেগুলোর ভিত্তি নেই। আগামী মাসে সিনেমাটির কাস্টিং চূড়ান্ত হবে। এরপর আনুষ্ঠানিকভাবে শিল্পীদের নাম ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, বর্তমানে যেসব নাম প্রচার হচ্ছে, সেগুলোর বেশির ভাগই অনুমাননির্ভর। অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত এসব তথ্যকে সত্য বলে ধরে নেওয়ার সুযোগ নেই। সময় হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই সব তথ্য জানানো হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো প্রথমবার বড় পর্দায় অভিনয় করেন। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় নির্মিত ছবিতে ‘মাসুদ’ চরিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। পাশাপাশি দেশ-বিদেশে সিনেমাটি ব্যবসায়িকভাবেও সফল হয়।
সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আটটি বিভাগে সম্মাননা অর্জন করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় পরিচালক রায়হান রাফি ও আফরান নিশোর জুটি আবারও ফিরছেন ‘সুড়ঙ্গ-২’ নিয়ে।
বিজ্ঞাপন
বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই অভিনয়শিল্পী, কলাকুশলী এবং শুটিং সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
জানা গেছে, এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত ‘সুড়ঙ্গ-২’ চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তির লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে।








