Logo

লাল শাড়িতে মোহময় রূপে ধরা দিলেন তটিনী, মুগ্ধ ভক্তরা

profile picture
বিনোদন প্রতিবেদক
২৫ জুলাই, ২০২৬, ১৪:১৮
লাল শাড়িতে মোহময় রূপে ধরা দিলেন তটিনী, মুগ্ধ ভক্তরা
ছবি: তটিনীর অফিসিয়াল ফেসবুক ওয়াল থেকে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী আবারও নিজের নতুন সাজে মুগ্ধ করেছেন ভক্ত-অনুরাগীদের। টকটকে লাল শাড়ি, কপালে লাল টিপ, হাতে লাল চুড়ি আর মুখভরা মিষ্টি হাসিতে ঐতিহ্যবাহী বাঙালি সাজে ধরা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সোনালি নকশায় সাজানো লাল শাড়ি পরে একাধিক ছবি প্রকাশ করেন তটিনী। ছবিগুলোতে লাল ব্লাউজ, গলায় মানানসই অলংকার, হাতে লাল চুড়ি এবং খোঁপা করা চুলে তাকে দেখা যায় দারুণ স্নিগ্ধ ও নান্দনিক রূপে।

ঘরের ভেতরে তোলা ছবিগুলোতে কখনো মৃদু হাসিতে, কখনো চোখ নামিয়ে, আবার কখনো কানের কাছে হাত রেখে বিভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন তিনি। ছবির সঙ্গে যুক্ত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ভালোবেসে সখী। সেই গানের কথার সঙ্গে মিল রেখে ক্যাপশনে লিখেছেন, আমার নামটি লিখো—তোমার মনের মন্দিরে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের মন্তব্যে ভরে যায় তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা। অল্প সময়ের মধ্যেই ছবিগুলোতে জমা পড়ে অসংখ্য পছন্দ, মন্তব্য ও শেয়ার। অনেক অনুরাগীও রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পঙ্‌ক্তি উদ্ধৃত করে লিখেছেন, ‘আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো।’

বিজ্ঞাপন

নিজের স্বাভাবিক অভিনয় আর স্নিগ্ধ উপস্থিতির কারণে ছোট পর্দায় তানজিম সাইয়ারা তটিনী ইতোমধ্যেই আলাদা জনপ্রিয়তা পেয়েছেন। বিভিন্ন সময় নান্দনিক সাজে ভক্তদের সামনে হাজির হওয়া এই অভিনেত্রী এবারও লাল শাড়ির মোহময় রূপে সবার নজর কেড়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD