পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি

কনসার্টে অংশ নিতে আবারও ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গত রাতে রাজধানীতে পৌঁছানোর পর বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের খাবার সম্পর্কে জানতে চান, বাংলাদেশের খাবার তার কেমন লাগে? কোন খাবার বেশি প্রিয়? জবাবে ‘খিচুড়ি। আর আপনাদের একটা চা আছে, সেটা খুবই মজা। এছাড়া আপনাদের বিরিয়ানিরও তুলনা হয় না। আমি পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি। যখনই আমাকে মানুষ জিজ্ঞেস করে, চাইনিজ, থাই এসব খাবার প্রিয় কিনা? আমি সোজা বলে দেই, একবার আপনারা বাংলাদেশ গিয়ে সেখানকার খাবার খেয়ে দেখুন। তারপর আমাকে বলুন।’
বহু বছর আগে একটি সংগীত প্রতিযোগিতায় বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে অংশ নেন আতিফ। সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে আতিফ বলেন, “রুনা লায়লা ম্যামের সঙ্গে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। আমরা দুজনেই বিচারকের আসনে ছিলাম। তো, প্রসংক্রমে তিনি গান ধরেন ‘ও লাল মেরি’, খুবই জনপ্রিয় গান। অবশ্যই তিনি অসাধারণ শিল্পী, একজন কিংবদন্তি। তার সঙ্গে কাজ করতে পেরে দারুণ লেগেছে।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পাকিস্তানের মানুষ আতিফ। বাংলাদেশে কি তার কোনো আত্মীয় রয়েছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা সবাই আমার আত্মীয়। আমার কাছে পরিবারের মতোই। তবে হ্যাঁ, আক্ষরিক অর্থে বলতে গেলে এখানে কাজের সুবাদেই টুকটাক পরিচয়। এর বেশি কিছু নেই।’
আগামীকাল বিকেলে রাজধানীর মাদানি এভিনিউর কোর্টসাইডে অনুষ্ঠিত হবে আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট। এই আয়োজনের মঞ্চে তার সঙ্গে গান পরিবেশন করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’।








