শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সালমান খানের বার্তা

ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আন্দোলনকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বা ‘হাইজ্যাক’ না করার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে ৬০ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর একটি বিষয়। এটি শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংকট। তাই এ আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়া উচিত নয়। তার মতে, এই আন্দোলনের পুরো কৃতিত্ব দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের ‘সাহসী’ আখ্যা দিয়ে সালমান খান আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে। দেশের শিক্ষা ব্যবস্থা যেন একটি আকর্ষণীয় ধারায় পরিণত হয়, যাতে বিদেশ থেকেও শিক্ষার্থীরা ভারতে পড়াশোনা করতে আসে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন এই তারকা।
বিজ্ঞাপন
রাজধানী দিল্লিতে চলমান ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর এই আন্দোলনে ইতোমধ্যে বেশ কয়েকজন ভারতীয় তারকা প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। সালমান খানের আগে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখের মতো ব্যক্তিত্বরা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানান।








