Logo

গভীর রাতে নিট আন্দোলনে হুমা কুরেশি, সঙ্গে সাকিব সালিম

profile picture
বিনোদন ডেস্ক
২৩ জুলাই, ২০২৬, ১৪:২০
গভীর রাতে নিট আন্দোলনে হুমা কুরেশি, সঙ্গে সাকিব সালিম
ছবি: সংগৃহীত

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’–এ অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন পাশে এসে দাঁড়িয়েছেন বলিউড তারকারা। রাজধানী দিল্লির ঐতিহ্যবাহী প্রতিবাদস্থল যন্তর মন্তরে গভীর রাতে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন অভিনেত্রী হুমা কুরেশি, অভিনেতা সাকিব সালিম এবং রচিত সিং।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিট পরীক্ষায় অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগের প্রতিবাদে শত শত শিক্ষার্থী যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এমন সময় কোনো পূর্বঘোষণা ছাড়াই রাত প্রায় ২টার দিকে সেখানে পৌঁছান হুমা কুরেশি, সাকিব সালিম ও রচিত সিং। অতিরিক্ত নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষের মতো আন্দোলনস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘ সময় তাদের বক্তব্য শোনেন তারা।

আন্দোলনস্থলে উপস্থিতি ছাড়াও হুমা ও সাকিব সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং আন্দোলনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। এ সময় তারা জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে কোনো সমঝোতা করার সুযোগ নেই। মধ্যরাতের অবস্থান কর্মসূচিতে প্লাকার্ড হাতে তরুণদের পাশে দাঁড়িয়ে সংহতি জানানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ নেটিজেনদের প্রশংসায় ভাসেন তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাধারণত স্পর্শকাতর ও সামাজিক ইস্যুতে বলিউডের অনেক তারকাকে স্পষ্ট অবস্থান নিতে দ্বিধাবোধ করতে দেখা যায়। শিক্ষার্থীদের এই আন্দোলনে ইতোমধ্যে ভারতের একাধিক তারকা প্রকাশ্যে সমর্থন দিয়েছেন।

এই তালিকায় রয়েছেন সালমান খান, অরিজিৎ সিং, প্রকাশ রাজ,নেহা কক্কর, শাবানা আজমি, ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা এবং রিতেশ দেশমুখ। তারা কেউ রাজপথে উপস্থিত হয়ে, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD