Logo

দিল্লির শিক্ষার্থী আন্দোলনে শাবানা, যোগ দিলেন প্রকাশ রাজও

profile picture
বিনোদন ডেস্ক
২০ জুলাই, ২০২৬, ১৯:৩৮
দিল্লির শিক্ষার্থী আন্দোলনে শাবানা, যোগ দিলেন প্রকাশ রাজও
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানাতে সেখানে উপস্থিত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ। আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে তারা তাদের দাবির প্রতি সমর্থন জানান এবং দীর্ঘদিনের অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান।

বিজ্ঞাপন

শিক্ষাব্যবস্থার সংস্কার এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে কয়েকজন শিক্ষার্থী টানা ২৩ দিন ধরে অনশন পালন করছেন। আন্দোলনের শেষ পর্যায়ে যন্তর মন্তরে গিয়ে শাবানা আজমি ও প্রকাশ রাজ তাদের সঙ্গে কথা বলেন, মনোবল বাড়ান এবং শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

শাবানা আজমি বলেন, নতুন প্রজন্মের প্রতি নিজেদের প্রজন্ম দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। তবে অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী অবস্থান নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। একই সঙ্গে তিনি আন্দোলনকারীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে অনশন ভাঙার আহ্বান জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিনেতা প্রকাশ রাজও আন্দোলনকারীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ন্যায়সঙ্গত দাবির পক্ষে তিনি সবসময়ই থাকবেন। আন্দোলনকারীদের উদ্দেশে তার সংক্ষিপ্ত বার্তা ছিল, ‘আমি আপনাদের সঙ্গে আছি।’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

বিজ্ঞাপন

শাবানা আজমি, প্রকাশ রাজ, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, আইনজীবী প্রশান্ত ভূষণসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির অনুরোধের পর আন্দোলনে অংশ নেওয়া তিন শিক্ষার্থী ২৩ দিনের অনশন কর্মসূচি প্রত্যাহার করেন। তাদের আশ্বাস দেওয়া হয়েছে, আন্দোলনের দাবিগুলো সংসদে উত্থাপন করা হবে এবং রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে বিষয়টি এগিয়ে নেওয়া হবে।

তবে আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক এখনও তার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের দাবি, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সাম্প্রতিক পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের নিরপেক্ষ তদন্ত করতে হবে। এ দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD