জার্মানির নতুন প্রধান কোচ ইয়ুর্গেন ক্লপ

বিশ্বকাপে জার্মানির হতাশাজনক পারফরম্যান্স এবং প্রধান কোচ জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগের পর জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়ুর্গেন ক্লপ। দীর্ঘদিন ক্লাব ফুটবলে সফলভাবে দায়িত্ব পালনের পর এবার তিনি জার্মানির দায়িত্ব নিতে যাচ্ছেন।
বিজ্ঞাপন
শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জার্মান ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ক্লপের নিয়োগের ঘোষণা দেয়। জানানো হয়, ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দায়িত্ব নেওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ক্লপ বলেন, ‘জাতীয় দল আমাদের জার্মানদের যেভাবে এক সুতোয় বেঁধে রাখে, তা আর অন্য কিছু দিয়ে সম্ভব নয়। আর এ বিষয়টিই এই দায়িত্বকে আমার কাছে এতটা বিশেষ করে তুলেছে।’
জাতীয় দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে আলোচনার সময় ক্লপ আরও জানান, কিছুদিনের বিরতির পর তিনি এখন নিজেকে আগের চেয়ে অনেক বেশি সতেজ, শক্তিশালী এবং অনুপ্রাণিত অনুভব করছেন। নতুন এই চ্যালেঞ্জ গ্রহণে তিনি পুরোপুরি প্রস্তুত বলেও ইঙ্গিত দেন।
বিজ্ঞাপন








