মেসির বাঁম পা চান ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন

লিওনেল মেসির বাঁ পায়ের দক্ষতায় মুগ্ধ ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন তারকার এই বিশেষ গুণ নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের পক্ষে তাঁকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
বিজ্ঞাপন
২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের পর ‘ফুটবল’কে দেওয়া এক সাক্ষাৎকারে কেইনকে প্রশ্ন করা হয়, অন্য কোনো ব্যালন ডি’অরজয়ী ফুটবলারের কোন দক্ষতা তিনি নিজের খেলায় যোগ করতে চাইবেন। জবাবে মেসির বাঁ পায়ের কথা বলেন ইংলিশ ফরোয়ার্ড।
হাসতে হাসতে কেইন বলেন, ‘আজ যদি মেসির বাঁ পা আমার থাকত, তাহলে মনে হয় আমাকে থামানো খুব কঠিন হতো।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিজের খেলার ধরন নিয়েও খোলামেলা কথা বলেছেন কেইন। মেসির মতো একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে গোল করার সামর্থ্য তাঁর নেই বলে স্বীকার করেন তিনি। তবে ভিন্ন উপায়ে প্রতিপক্ষের রক্ষণে বিপদ তৈরি করতে পারেন বলে মনে করেন এই স্ট্রাইকার।
বিজ্ঞাপন
কেইনের ভাষায়, ‘আমি জানি, গোল করার আগে ১০ জন খেলোয়াড়কে কাটিয়ে যাওয়ার মতো ফুটবলার আমি নই। তবে বিভিন্নভাবে প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারি।’
ক্যারিয়ারের বর্তমান পর্যায়ে নিজেকে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় বলেও মনে করছেন কেইন। তাঁর মতে, শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই এখন মাঠে নিজের সেরা অবস্থানে রয়েছেন তিনি।
২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের পথে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন ইংল্যান্ডের এই স্ট্রাইকার। ৬৫ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৭৩। নিজের ক্যারিয়ারের সেরা মৌসুম হিসেবেও এটিকেই উল্লেখ করেছেন কেইন।








