Logo

নেপাল প্রিমিয়ার লিগে ঝড় তুলে ধারাবাহিকতার রহস্য জানালেন আরিফুল

profile picture
ক্রীড়া ডেস্ক
২ নভেম্বর, ২০২৬, ২০:৩১
নেপাল প্রিমিয়ার লিগে ঝড় তুলে ধারাবাহিকতার রহস্য জানালেন আরিফুল
ছবি: সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটে আগেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন আরিফুল ইসলাম। এবার নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) ধারাবাহিক ব্যাটিংয়ে নজর কেড়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার। আসরে প্রতিটি ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি। সর্বশেষ ম্যাচেও দুর্দান্ত ইনিংস খেলার পর নিজের সাফল্যের পেছনের ভাবনা জানিয়েছেন আরিফুল।

বিজ্ঞাপন

এনপিএলে প্রথম ম্যাচে ২৯ বলে ৪৩ রান করেন তিনি। দ্বিতীয় ম্যাচে মাত্র ১২ বলে খেলেন ৩২ রানের ইনিংস। আর আজকের ম্যাচে ২২ বলে ৪৪ রান করেছেন এই ব্যাটার।

নিজের ব্যাটিং নিয়ে আরিফুল বলেন, “উইকেট ভালো ছিল। আমি যত বেশি সময় সম্ভব ব্যাট করে যেতে চেয়েছিলাম। তাহলে দলের জন্য ভালো হবে। এটাই ভাবনা ছিল।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাসকে নিজের বড় শক্তি মনে করেন আরিফুল। তাঁর ভাষ্য, “টি-টোয়েন্টিতে পাওয়ারপ্লে অনেক গুরুত্বপূর্ণ। পাওয়ারপ্লেতে আমি আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করি। এরপর যা হওয়ার হয়। বাংলাদেশেও আমি টি-টোয়েন্টিতে টপ অর্ডারেই খেলি। তাই এখানে কাজটা সহজ ছিল। আমি আমার সামর্থ্য সম্পর্কে জানি। আমার এই আত্মবিশ্বাস আছে, পাওয়ারপ্লেতে আমি ব্যাট করলে দলের উপকার হবে।”

বিজ্ঞাপন

নেপালের দর্শকদের উচ্ছ্বাসও মুগ্ধ করেছে তাঁকে। আরিফুল বলেন, “নেপালের দর্শকরা এনপিএল নিয়ে খুব এক্সাইটেড। প্রত্যেক দলের ভালো ফ্যান বেজ আছে। সবাই দলকে সমর্থন করতে মাঠে আসে। এখানে সবই ভালো।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD