এশিয়া কাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা

আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের এবারের আসর। টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদ হাসান ফয়সাল। সহ-অধিনায়ক করা হয়েছে আহসান আলী মুমিনকে।
বিজ্ঞাপন
যুব এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আগামী ৫ নভেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৭ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগার যুবারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ নভেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ১৫ সদস্যের স্কোয়াড:
বিজ্ঞাপন
ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আলী মুমিন (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রাকিবুল হোসেন, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, আলী রাফি, রবিউল হাসান অনিক, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন ও রুবায় ইসলাম রিজন।








