নাঈমের শেষের ঝলকে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে অলআউট করে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। একসময় ৫ উইকেটে ২১৩ রান তুলে ভালো অবস্থানে থাকা ক্যারিবীয়দের শেষ দিকে চাপে ফেলেন অফস্পিনার নাঈম হাসান। তিনি শিকার করেন ৪ উইকেট। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম নেন ২টি করে উইকেট।
বিজ্ঞাপন
বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ২৭২ রান। ওয়েস্ট ইন্ডিজের রানও একপর্যায়ে সেই সংগ্রহ ছাড়িয়ে যাওয়ার পথে ছিল। তবে নাঈমের শেষ দিকের স্পিনে ২৪৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
লাঞ্চ বিরতির ঠিক আগে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান নাঈম। তাঁর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সেট ব্যাটার জাস্টিন গ্রেভস। ৪ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করা গ্রেভস করেন ৪৬ রান।
স্বীকৃত ব্যাটারদের মধ্যে শেষ পর্যন্ত টিকে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ। তিনি ৪৩ রানে অপরাজিত থাকেন।
বিজ্ঞাপন
তৃতীয় দিনের প্রথম পৌনে এক ঘণ্টা ধৈর্য ধরে ব্যাটিং করে বাংলাদেশকে ভোগান ত্যাগনারায়ণ চন্দরপল। অবশেষে তাঁর প্রতিরোধ ভাঙেন শরিফুল ইসলাম। শরিফুলের বলে এজ হয়ে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন চন্দরপল। ১৮৪ বল খেলে ৫৬ রান করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চন্দরপল ও গ্রেভসের ৬৫ রানের জুটি ভাঙার পর ১৬২ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ক্যারিবীয়রা।
একসময় ১ উইকেটে ৯০ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের। জন ক্যাম্পবেলের হাফসেঞ্চুরিতে ভালো অবস্থানে ছিল দলটি। সেখান থেকে মাত্র ৭ রানের মধ্যে ৩ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের স্পিনে হঠাৎ চাপে পড়ে ক্যারিবীয়রা। ৯৭ রানে ৪ উইকেট হারানোর পর চন্দরপল ও গ্রেভস দলের হাল ধরেন।
বিজ্ঞাপন
এর আগে সাদমান ইসলামের সেঞ্চুরির পরও প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান একাই নেন ৫ উইকেট।








