Logo

৫ ম্যাচে ৪০ গোল, ৩ বছরের শিশুকে মাঠ থেকে সরাতে ডাকল পুলিশ

profile picture
ক্রীড়া ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৬, ১২:১২
৫ ম্যাচে ৪০ গোল, ৩ বছরের শিশুকে মাঠ থেকে সরাতে ডাকল পুলিশ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শিশুদের একটি ফুটবল টুর্নামেন্টে মাত্র ৩ বছর বয়সী এক খেলোয়াড়কে মাঠ থেকে সরিয়ে নিতে পুলিশ ডাকার ঘটনায় আলোচনা তৈরি হয়েছে। নেভাডা পিয়ের নামের ওই শিশুকে ঘিরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে সংবাদমাধ্যমের কাছে পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছেন তার মা মারতাসিয়া গ্রিফিন।

বিজ্ঞাপন

ঘটনাটি যুক্তরাষ্ট্রের উইন্টার পার্কে আই-৯ ইয়ুথ সকার লিগের একটি ম্যাচে ঘটে। নেভাডার মায়ের অভিযোগ, অন্য শিশুদের সঙ্গে বল পাস না করে একাই খেলছিল বলে লিগের অ্যাথলেটিক ডিরেক্টর পুলিশ ডাকেন। তবে এ ঘটনায় লিগ কর্তৃপক্ষের বক্তব্যও সামনে এসেছে।

অ্যাথলেটিক ডিরেক্টরের দাবি, নেভাডা অন্য শিশুদের তুলনায় অনেক বেশি দক্ষ। সে একের পর এক গোল করছিল এবং তার খেলার ধরন অন্য শিশুদের ওপর চাপ তৈরি করছিল। এ কারণে তাকে খেলা থামিয়ে অন্যদের সঙ্গে সমন্বয় করে খেলতে বলা হয়েছিল।

ডিরেক্টর বলেন, ‘ঘটনা হল, সে (নেভাডা) অন্যদের তুলনায় অনেক বেশি দক্ষ। সে অনেক গোল করেছে, কিন্তু সে অন্য শিশুদের উপরও চাপ সৃষ্টি করছিল। তাই তাকে বলেছিলাম, থামো! এমন করো না। তুমি তো অন্যদের সঙ্গে মিলে খেলতে চাও, তাই না? কিন্তু তার বাবা-মা বিষয়টি ভালোভাবে নেননি। তারা আমাকে অজ্ঞ বলে গালিগালাজ করেছেন এবং নানা কটু কথা বলেছেন।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, নেভাডার মা মারতাসিয়া গ্রিফিনের বক্তব্য, ছেলেকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কারণ জানতে চেয়েছিলেন তিনি। তাঁর দাবি, অ্যাথলেটিক ডিরেক্টর নিজেকে ওই পরিচয়ে পরিচিত করানোর পর তিনি তাঁর পিছু নেন এবং জানতে চান, তিনি আসলে কী করতে যাচ্ছেন।

গ্রিফিন বলেন, ‘আমি শুধু তার (অ্যাথলেটিক ডিরেক্টর) পিছু পিছু হাঁটছিলাম, কারণ তিনি নিজেকে ডিরেক্টর বলে পরিচয় দিয়েছিলেন। আসলে জানতে চেয়েছিলাম, তিনি ঠিক কী করতে চলেছেন? আমার ছেলেরও তো খেলার সুযোগ পাওয়া উচিত। তার নড়াচড়া বা খেলার ভঙ্গি অন্যরকম। বল নিয়ে সে যেভাবে দৌড়ায়, তাতে কেউ তাকে ছুঁতেই পারে না।’

বিজ্ঞাপন

নেভাডার মায়ের দাবি, অন্য অভিভাবকদের কয়েকজনকে তাঁদের সন্তানদের মাঠে নেভাডাকে ধাক্কা দিতে বলতে শুনেছেন তিনি। এর পেছনে কারণ হিসেবে উঠে এসেছে শিশুটির অসাধারণ গোল করার রেকর্ড। গ্রিফিনের ভাষ্য অনুযায়ী, পাঁচটি ম্যাচেই ৪০টির বেশি গোল করেছে নেভাডা। তার প্রতিপক্ষ খেলোয়াড়েরা ছিল তার চেয়ে প্রায় দুই বছরের বড়। তাঁর দাবি, যে লিগে নেভাডা খেলে, সেখানে অন্য শিশুদের বয়স প্রায় পাঁচ বছর।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আই-৯ স্পোর্টস। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, এ ঘটনায় ওঠা অভিযোগগুলো সম্পর্কে তারা অবগত এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD