Logo

সাফ চ্যাম্পিয়নশিপে ঢাকায় পা রাখলো বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

profile picture
ক্রীড়া ডেস্ক
২ নভেম্বর, ২০২৬, ১৫:২২
সাফ চ্যাম্পিয়নশিপে ঢাকায় পা রাখলো বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান
ছবি: সংগৃহীত

দীর্ঘ আট বছর পর ঢাকায় ফিরছে দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ৫ নভেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে চায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

টুর্নামেন্টে অংশ নিতে সবার আগে ঢাকায় পৌঁছেছে ভুটান দল। এবারের সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে। আগামী ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১৫তম আসরের।

এবারের প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার সাতটি দেশের অংশ নেওয়ার কথা ছিল। তবে ফিফার নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছে না নেপাল।

বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কাকে নিয়ে গঠিত হয়েছে ‘এ’ গ্রুপ। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। ফাইনাল হবে ১৭ নভেম্বর।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র শিরোপা এসেছিল ২০০৩ সালে। ঢাকায় অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে মালদ্বীপকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের দল। এরপর ২০০৫ সালে ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় বাংলাদেশের।

দীর্ঘ ২৩ বছর পর দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ঘরের মাঠে দর্শকদের সমর্থন কাজে লাগিয়ে সেই লক্ষ্য পূরণ করতে চায় দল। তবে আপাতত প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়াই বাংলাদেশের প্রধান লক্ষ্য।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD