সাকিবের পর এপিএল ড্রাফটে দল পেলেন নাহিদ রানা

দুবাইয়ে অনুষ্ঠিত আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও নাহিদ রানা। দুজনই ডায়মন্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন।
বিজ্ঞাপন
ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিব আল হাসানকে দলে নিয়েছে নাঙ্গাহার কসমিক। একই ক্যাটাগরি থেকে দল পাওয়া আরেক বাংলাদেশি পেসার নাহিদ রানা খেলবেন টিম পাকতিয়ার হয়ে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এপিএল ড্রাফটের আরও কয়েকটি ক্যাটাগরির নির্বাচন বাকি রয়েছে। ফলে বাংলাদেশের আরও ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এবারের ড্রাফটে চারটি ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন বাংলাদেশের মোট ৩০ জন ক্রিকেটার। প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন পাঁচজন করে বাংলাদেশি। এ ছাড়া সিলভার ক্যাটাগরিতে সাতজন এবং গোল্ড ক্যাটাগরিতে আছেন ১৩ জন ক্রিকেটার।








