ভোজিনহা ও তার পরিবারের জন্য মেসির বিশেষ উপহার

বিশ্বকাপে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হলেও মাঠের প্রতিদ্বন্দ্বিতা শেষ হওয়ার পর মানবিক আচরণে আবারও প্রশংসিত হয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ও তার পরিবারের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছিলেন তিনি, যা এতদিন প্রকাশ্যে আসেনি।
বিজ্ঞাপন
জানা গেছে, কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার পরিবারের সদস্যদের জন্য বিশ্বকাপ ফাইনালের ভিআইপি টিকিটের ব্যবস্থা করেছিলেন মেসি। শুধু তাই নয়, তারা যেন কেপ ভার্দে থেকে এসে নির্বিঘ্নে ফাইনাল উপভোগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ভ্রমণ ব্যবস্থাও করে দেন আর্জেন্টাইন এই মহাতারকা।
গোল ডট কম–এর প্রতিবেদনে বলা হয়েছে, পুরো বিষয়টি ফাইনালের আগে গোপনই রেখেছিলেন মেসি। শিরোপা নির্ধারণী ম্যাচ শেষ হওয়ার পর ভোজিনহার পরিবারের এক সদস্য বিষয়টি প্রকাশ করেন এবং মেসিকে ধন্যবাদ জানান। খবরটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন আর্জেন্টাইন মহাতারকা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাউন্ড অব ৩২–এ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ৩–২ গোলের জয়ের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ভোজিনহা। একের পর এক সেভ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চাপে ফেলেছিলেন তিনি। ম্যাচ শেষে তার পারফরম্যান্সের প্রশংসাও করেছিলেন মেসি।
সেই স্মৃতি পরে নিজেই তুলে ধরেছিলেন ভোজিনহা। তিনি জানান, ম্যাচ শেষে তিনি মেসির কাছে গেলে আর্জেন্টাইন অধিনায়ক তাকে জড়িয়ে ধরে বলেন, ‘তুমি খুব ভালো খেলেছ। তোমার দেশ তোমাকে নিয়ে গর্ব করবে।’ ভোজিনহার ভাষায়, মেসির মতো একজন কিংবদন্তি ফুটবলারের কাছ থেকে এমন প্রশংসা পাওয়া তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।








