Logo

শেষ হলো বিশ্বকাপ, ইউরো ও কোপা আমেরিকা কবে কখন?

profile picture
ক্রীড়া ডেস্ক
২৩ জুলাই, ২০২৬, ১৭:৫০
শেষ হলো বিশ্বকাপ, ইউরো ও কোপা আমেরিকা কবে কখন?
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে চার বছর পরের এই মহাযজ্ঞ। বিশ্বকাপ শেষ হতেই ফুটবলপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন—আবার কবে মাঠে গড়াবে ইউরো, কোপা আমেরিকা কিংবা অন্যান্য মহাদেশীয় প্রতিযোগিতা?

বিজ্ঞাপন

এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলের বড় আসরগুলোর সূচি—

উয়েফা নেশনস লিগ (২০২৬-২৭), সময়সীমা: সেপ্টেম্বর ২০২৬ – জুন ২০২৭

আগামী সেপ্টেম্বরে শুরু হবে উয়েফা নেশনস লিগের নতুন আসর, যা চলবে ২০২৭ সালের জুন পর্যন্ত। ইউরোপের জাতীয় দলগুলোর প্রতিযোগিতামূলক ম্যাচের সংখ্যা বাড়াতে ২০১৮ সালে এই টুর্নামেন্ট চালু করে উয়েফা।

বিজ্ঞাপন

সূচি অনুযায়ী, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০২৭ সালের মার্চে হবে কোয়ার্টার ফাইনাল। এরপর ৯ ও ১০ জুন সেমিফাইনাল এবং ১৩ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

সর্বশেষ ২০২৫-২৬ আসরে লামিনে ইয়ামালের স্পেনকে হারিয়ে শিরোপা জেতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। এর আগে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন (২০২২-২৩), ফ্রান্স (২০২১-২২) ও পর্তুগাল (২০১৮-১৯)।

ইউরো ২০২৮, সময়সীমা: ৯ জুন – ৯ জুলাই, ২০২৮

বিজ্ঞাপন

আয়োজক: গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড

বর্তমান চ্যাম্পিয়ন: স্পেন

চার বছর পরপর অনুষ্ঠিত ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ জাতীয় দলভিত্তিক প্রতিযোগিতা ইউরো। ২০২৮ সালের আসরটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ডজুড়ে। আটটি শহরের নয়টি স্টেডিয়ামে ম্যাচ হবে, আর ৯ জুলাই ওয়েম্বলি স্টেডিয়ামে হবে ফাইনাল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, যারা ২০২৪ সালের ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জেতে। জার্মানি তিনবার, ফ্রান্স ও ইতালি দুটি করে শিরোপা জিতেছে। এছাড়া পর্তুগাল, গ্রিস, ডেনমার্ক, চেকোস্লোভাকিয়া, নেদারল্যান্ডস ও সাবেক সোভিয়েত ইউনিয়নের রয়েছে একটি করে শিরোপা।

কোপা আমেরিকা ২০২৮, সময়সীমা: জুন-জুলাই ২০২৮

বিজ্ঞাপন

দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট কোপা আমেরিকার পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। এতে অংশ নেবে কনমেবলের ১০ সদস্য দেশ।

লিওনেল মেসির আর্জেন্টিনা টানা দুইবারের চ্যাম্পিয়ন। তবে ২০২৮ আসরের আয়োজক দেশ এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্র আবারও আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।

ইতিহাসে সর্বোচ্চ ১৬ বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। উরুগুয়ের ১৫টি এবং ব্রাজিলের রয়েছে ৯টি শিরোপা। চিলি, প্যারাগুয়ে ও পেরু দুটি করে এবং কলম্বিয়া ও বলিভিয়ার রয়েছে একটি করে ট্রফি।

বিজ্ঞাপন

আফ্রিকা কাপ অব নেশনস ২০২৭

সময়সীমা: ১৯ জুন – ১৭ জুলাই, ২০২৭, আয়োজক: তানজানিয়া, কেনিয়া ও উগান্ডা

আফ্রিকার সবচেয়ে বড় জাতীয় দলভিত্তিক টুর্নামেন্ট এবার যৌথভাবে আয়োজন করবে তানজানিয়া, কেনিয়া ও উগান্ডা।

বিজ্ঞাপন

সর্বশেষ ২০২৫ সালের আসরে ২৪টি দল অংশ নিয়েছিল। সেই আসরের ফাইনালে বিতর্কিত পরিস্থিতিতে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ইতিহাসে সর্বাধিক সাতবার শিরোপা জিতেছে মিশর।

এশিয়ান কাপ ২০২৭, সময়সীমা: ৭ জানুয়ারি – ৫ ফেব্রুয়ারি, ২০২৭

আয়োজক: সৌদি আরব

বিজ্ঞাপন

২০২৭ সালের প্রথম বড় আন্তর্জাতিক ফুটবল আসর হবে এশিয়ান কাপ। সৌদি আরবে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নেবে ২৪টি দল।

টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কাতার। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে জাপান। ইরান ও সৌদি আরবের রয়েছে তিনটি করে এবং দক্ষিণ কোরিয়া জিতেছে দুটি শিরোপা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD