Logo

যুক্তরাষ্ট্রে আটক আর্জেন্টিনার ফুটবল প্রধান! যা জানা গেল

profile picture
ক্রীড়া ডেস্ক
২৩ জুলাই, ২০২৬, ১২:৫৫
যুক্তরাষ্ট্রে আটক আর্জেন্টিনার ফুটবল প্রধান! যা জানা গেল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ও কোষাধ্যক্ষকে ঘিরে দুর্নীতির অভিযোগ সামনে আসে। এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, বিশ্বকাপ ফাইনালের আগে যুক্তরাষ্ট্রে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

তবে এসব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা ফুটবলের শীর্ষ কর্মকর্তারা। যদিও এএফএ স্বীকার করেছে, সংস্থাটির সঙ্গে সংশ্লিষ্ট তৃতীয় একটি পক্ষকে ঘিরে যুক্তরাষ্ট্রে তদন্ত কার্যক্রম চলছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুসারে, রোববার বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর জাতীয় দলের সঙ্গে বিমানে দেশে ফেরার আগে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে আটক করা হয়। 

এএফএর আন্তর্জাতিক চুক্তি–সম্পর্কিত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে মার্কিন কর্তৃপক্ষ এবং তাদের ইলেকট্রনিক ডিভাইসও জব্দ করা হয়। এরপর তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

বিজ্ঞাপন

এসব প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি দিয়েছে এএফএ। যেখানে এসব দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে এএফএ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংস্থাটির একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, ‘পুরো খবরই মিথ্যা।’ তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

বিজ্ঞাপন

এএফএ স্বীকার করেছে, ফ্লোরিডার ডিস্ট্রিক্ট আদালত ‘তৃতীয় একটি পক্ষকে’ লক্ষ্য করে সমন জারি করেছেন। 

সংস্থাটি জানায়, ওই ব্যক্তিকে ‘গ্র্যান্ড জুরির সামনে হাজির হয়ে ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত যেকোনো নথি ও যোগাযোগের তথ্য উপস্থাপন করতে বলা হয়েছে’।

২০১৭ সাল থেকে এএফএর নেতৃত্বে রয়েছেন ক্লদিও তাপিয়া। আর্জেন্টিনাতেও একাধিক তদন্তের মুখোমুখি হয়েছে এএফএ। মানি লন্ডারিং ও কর ফাঁকির অভিযোগে তদন্ত চলছে এএফএর বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এদিকে সাবেক ট্রেড ইউনিয়ন নেতা ক্লদিও তাপিয়ার সঙ্গে আর্জেন্টিনার উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্রশাসনের সম্পর্কও টানাপোড়েনের মধ্যে রয়েছে। দেশটির ফুটবল ক্লাবগুলোকে বেসরকারীকরণের যে পরিকল্পনা মিলেই সরকার এগিয়ে নিতে চায়, তার কড়া বিরোধিতা করে আসছেন তাপিয়া।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD