আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়াচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজ

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার ইঙ্গিত দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, হয়তো সময় এসেছে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর বিষয়টিও বিবেচনা করার।
বিজ্ঞাপন
ফাইনালে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলেন মার্তিনেজ। ম্যাচজুড়ে একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে লড়াইয়ে রাখলেও অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলটি আর ঠেকাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে শিরোপা হারায় আর্জেন্টিনা।
বিশ্বকাপ শেষ করে সোমবার রাতে বুয়েনস এইরেসে ফেরেন মার্তিনেজ। বৃষ্টি ও ঠান্ডা উপেক্ষা করে হাজারো সমর্থক তাদের স্বাগত জানান। এরপর ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় তিনি কারও ওপর দায় চাপাননি; বরং নিজের হতাশা ও ভবিষ্যৎ নিয়ে ভাবনার কথা তুলে ধরেন।
বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক লেখেন, ‘স্বপ্ন ছিল আবারও বিশ্বকাপ জিতব। ট্রফিটা আর্জেন্টিনায় ফিরিয়ে এনে আরেকটি ইতিহাস গড়ব।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপরই সমর্থকদের উদ্বিগ্ন করে তিনি লেখেন, ‘এই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। এখন অনেক কিছু নিয়ে ভাবতে হবে। সামনে কীভাবে এগোব, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি হয়তো এটাও ভাবার সময় এসেছে—আমার সরে দাঁড়ানোর সময় কি এসে গেছে।’
২০২১ সালের ৩ জুন দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় মার্তিনেজের। এরপর অল্প সময়েই তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। গোলপোস্টের নিচে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি সতীর্থদের অনুপ্রাণিত করা এবং দলের ইতিবাচক পরিবেশ ধরে রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
বিজ্ঞাপন
ইনস্টাগ্রাম পোস্টে বিশ্বকাপের রুপার পদকে চুম্বন করা এবং ফাইনাল শেষে কান্নায় ভেঙে পড়ার কয়েকটি ছবিও শেয়ার করেন মার্তিনেজ। পোস্টের শেষ দিকে তিনি আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে লেখেন, ‘আমি সত্যিই দুঃখিত। দেশের জন্য এবং সতীর্থদের সাহায্য করতে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।’








