Logo

বিশ্বকাপের ট্রফি নিয়ে স্পেনে ফিরলেন চ্যাম্পিয়নরা

profile picture
ক্রীড়া ডেস্ক
২০ জুলাই, ২০২৬, ২১:৪২
বিশ্বকাপের ট্রফি নিয়ে স্পেনে ফিরলেন চ্যাম্পিয়নরা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের আনন্দ নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। সোমবার বিশ্বকাপ ট্রফি হাতে মাদ্রিদে পৌঁছান অধিনায়ক রদ্রি ও তার সতীর্থরা। বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নিতে রাজধানীতে লাখো সমর্থকের জড়ো হওয়ার প্রস্তুতি চলছে। শিরোপা জয়ের আনন্দে উৎসবের আবহ বিরাজ করছে পুরো স্পেনে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র থেকে বহনকারী বিমানটি মাদ্রিদে অবতরণের পর সবার দৃষ্টি ছিল কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফির দিকে। বিমান থেকে নেমেই অধিনায়ক রদ্রি ট্রফিটি উঁচিয়ে ধরেন। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই শিরোপা স্পেনের ঘরে ফিরেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। পরে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে এগিয়ে যায় স্পেন। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় তারা।

বিজ্ঞাপন

এই সাফল্যের মধ্য দিয়ে ২০১০ সালের পর আবারও ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপা নিজেদের করে নিল স্পেন। দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জয় উদযাপনে এখন উৎসবমুখর পুরো দেশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD