বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজ হারিয়ে জার্সিতে পরিবর্তন আনছে আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে রানার্সআপ হয়েই টুর্নামেন্ট শেষ করতে হয়েছে লিওনেল মেসিদের। শিরোপা হাতছাড়া হওয়ার পর এবার পরিবর্তন আসছে দলটির অফিসিয়াল জার্সিতেও।
বিজ্ঞাপন
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, জাতীয় দলের জার্সির বুকে থাকা ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ আর ব্যবহার করা হবে না। বিশ্বচ্যাম্পিয়ন দলের পরিচয় বহনকারী এই প্রতীকটি এখন নতুন চ্যাম্পিয়ন স্পেনের দখলে চলে গেছে।
বিশ্বকাপজয়ী দল হিসেবে এতদিন আর্জেন্টিনার জার্সিতে বিশেষ এই ব্যাজ শোভা পাচ্ছিল। তবে ১৯ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়ের পর নিয়ম অনুযায়ী সেটি নতুন চ্যাম্পিয়নদের কাছে হস্তান্তর হয়েছে। ফলে আগামী ম্যাচগুলোতে লামিনে ইয়ামালদের স্পেন জাতীয় দলের জার্সিতেই দেখা যাবে ২০২৬ বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে, আর্জেন্টিনার জার্সিতে এখন থেকে থাকবে কেবল সর্বশেষ কোপা আমেরিকা জয়ের স্মারক প্যাচ। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। সেই ম্যাচে অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের করা গোলই শিরোপা নিশ্চিত করেছিল।
বিজ্ঞাপন
এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে। কিন্তু ফাইনালে স্পেনের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি দলটি।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনা গোলমুখে একটি শটও নিতে পারেনি। অতিরিক্ত সময়ে দুটি শট নিলেও তার কোনোটিই লক্ষ্যে ছিল না। পুরো ম্যাচে স্পেনের নিয়ন্ত্রণের সামনে অসহায় দেখিয়েছে লিওনেল মেসির দলকে।
ফাইনাল জয়ের মাধ্যমে প্রথমবারের মতো ২০২৬ বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরে স্পেন। একই সঙ্গে তারা বিশ্বচ্যাম্পিয়ন দলের মর্যাদা এবং জার্সিতে বিশেষ চ্যাম্পিয়ন ব্যাজ ব্যবহারের অধিকারও অর্জন করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে লিওনেল মেসির দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই বক্তব্য ঘিরে নানা ধরনের জল্পনা ও ষড়যন্ত্র তত্ত্বও সামনে আসে। তবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এসব দাবি নাকচ করে দিয়েছে এবং বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
বিশ্বকাপের শিরোপা হারানোর সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার জার্সি থেকেও বিদায় নিচ্ছে বিশ্বচ্যাম্পিয়নের প্রতীকী ব্যাজ। ফলে নতুন মৌসুমে আলবিসেলেস্তেদের জার্সিতে দেখা যাবে ভিন্ন এক পরিচয়, যেখানে বিশ্বচ্যাম্পিয়নের বদলে থাকবে কেবল কোপা আমেরিকা জয়ী দলের স্বীকৃতি।








