Logo

চেলসিতে নাম লেখাচ্ছেন আর্জেন্টিনার তরুণ তারকা

profile picture
ক্রীড়া ডেস্ক
২৩ জুলাই, ২০২৬, ১৬:৩০
চেলসিতে নাম লেখাচ্ছেন আর্জেন্টিনার তরুণ তারকা
ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন দলবদলের বাজারে আবারও বড় চমক দেখাতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। ফরাসি ক্লাব স্ট্রাসবার্গ থেকে আর্জেন্টিনার তরুণ ফুটবলার ভ্যালেন্টিন বারকোকে দলে ভেড়ানোর সব আনুষ্ঠানিকতা প্রায় শেষ করেছে লন্ডনের ক্লাবটি। দুই পক্ষের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

বিজ্ঞাপন

২১ বছর বয়সী এই ডিফেন্ডার গত মৌসুমে স্ট্রাসবার্গের হয়ে ধারাবাহিকভাবে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। ফরাসি ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪৩টি ম্যাচে মাঠে নামেন। রক্ষণভাগে নির্ভরযোগ্য ভূমিকা রাখার পাশাপাশি তিনটি গোল করেন এবং সতীর্থদের দিয়ে আরও নয়টি গোল করান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাতীয় দল আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ স্কোয়াডেও ডাক পেয়েছিলেন তিনি। মাঠের বহুমুখী দক্ষতা এবং মাঝমাঠ ও লেফট-ব্যাক দুই জায়গাতেই খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার কারণে কোচ জাবি আলোনসো তাকে নিয়ে বেশ আশাবাদী।

বিজ্ঞাপন

একই মালিকানাধীন প্রতিষ্ঠান হওয়ায় স্ট্রাসবার্গ থেকে চেলসিতে যাওয়া পঞ্চম খেলোয়াড় হতে যাচ্ছেন বারকো।

উল্লেখ্য, ২০২৪ সালে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক হয় ভ্যালেন্টিন বারকোর। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। এ সময়ে তার গোলসংখ্যা দুটি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD