Logo

কুকুরেয়ার হাতে এবার বিশ্বজয়ী কোচের প্রতিকৃতি

profile picture
ক্রীড়া ডেস্ক
২৯ জুলাই, ২০২৬, ১৩:১৬
কুকুরেয়ার হাতে এবার বিশ্বজয়ী কোচের প্রতিকৃতি
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। এই ঐতিহাসিক সাফল্যের পর নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেকে সম্মান জানিয়ে নিজের হাতে তার প্রতিকৃতি আঁকিয়ে নতুন উল্কিচিত্র করিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বিশ্বকাপ শুরুর আগেই কুকুরেয়া ঘোষণা দিয়েছিলেন, স্পেন যদি ২০২৬ বিশ্বকাপ জিততে পারে, তাহলে তিনি কোচ দে লা ফুয়েন্তের স্মরণে একটি বিশেষ উল্কিচিত্র আঁকাবেন। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন যখন দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট পরে, তখনই সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেন এই তারকা ফুটবলার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্যাটু বানানোর দৃশ্য ও শেষ রূপ শেয়ার করেছেন ২৮ বছর বয়সী এই তারকা। তার ডান হাতের বাহুতে আঁকা ট্যাটুটিতে দেখা যায়, কোচ দে লা ফুয়েন্তে ট্রফি হাতে উল্লাস করছেন এবং পেছনে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল লোগো শোভা পাচ্ছে।

ইনস্টাগ্রামে ছবিটির ক্যাপশনে কুকুরেয়া লেখেন, ‘প্রতিশ্রুতি রক্ষা করলাম।’

বিজ্ঞাপন

এদিকে ক্লাব ফুটবলেও নতুন অধ্যায় শুরু করেছেন কুকুরেয়া। সম্প্রতি তিনি ইংল্যান্ডের ক্লাব চেলসি ছেড়ে ৫১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। জাতীয় দল ও ক্লাব—দুই ক্ষেত্রেই সফল সময় পার করা এই ফুটবলারের নতুন উল্কিচিত্র এখন স্পেনের বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবেই আলোচনায় জায়গা করে নিয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD