Logo

এবার হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

profile picture
ক্রীড়া ডেস্ক
২৭ জুলাই, ২০২৬, ১৭:০৭
এবার হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ খেলেই হয়তো জাতীয় দলের হয়ে শেষবারের মতো বিশ্বমঞ্চে দেখা গেছে তাকে। ক্যারিয়ারের অন্তিত লগ্নে অবস্থান করা রোনালদো দিলেন এক নতুন খবর। ফুটবলের পাশাপাশি এবার হলিউডের বিনোদন জগতেও পা রাখতে যাচ্ছেন এই বিশ্বখ্যাত তারকা।

বিজ্ঞাপন

ব্রিটিশ ফুটবলকে ঘিরে নির্মিত হতে যাওয়া নতুন একটি টেলিভিশন নাট্যধারাবাহিকে অভিনয় ও প্রযোজকের দায়িত্ব পালন করবেন ‘সিআর সেভেন’ খ্যাত রোনালদো। ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি বিনোদন অঙ্গনে এটিই হতে যাচ্ছে তার সবচেয়ে বড় প্রকল্পগুলোর একটি।

সিরিজটির নাম রাখা হয়েছে ‘ডে ওয়ান’স’। ফুটবল মাঠের বাইরে রোনালদোর ব্যবসা ও বিনোদন জগতে এটি অন্যতম বড় পদক্ষেপ। এই সিরিজে রোনালদোর পাশাপাশি অভিনয় করবেন আর্সেনাল ও ফ্রান্সের আরেক ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি।

সিরিজটি কোনো বাস্তব খেলোয়াড়ের জীবনের ওপর ভিত্তি করে নয়, বরং এটি নির্মাণ করে হবে স্ট্যানলি ডাল্টন নামে এক প্রভাবশালী কাল্পনিক এজেন্টের জীবন ঘিরে। মূল এজেন্টের চরিত্রে অভিনয় করবেন হোল্যান্ড ও বিলিয়নস খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস। এছাড়াও দেখা যাবে র্যাপার ডেভ ও নতুন মুখ কার্লোটা বানাতকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ বিষয়ে রোনালদো বলেন, ‘এই বিষয়টি নিয়ে নিজের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এটা মাধ্যমে জীবনের নতুন একটা দিক খুলে গেল। আমরা বরাবরই নতুন কাজ করতে ভালোবাসি। আমি আশা করছি সবাই এই নতুন কাজটি পছন্দ করবেন।’

ইতোমধ্যে লন্ডনের বার্নেট ফুটবল ক্লাবের স্টেডিয়ামে ড্যামিয়ান লুইস ও থিয়েরি অঁরিকে নিয়ে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। নির্মাতাদের লক্ষ্য কেবল হালকা বিনোদন নয়; বরং ব্রিটিশ ফুটবলের অন্তরালের বাস্তবতা, নাটকীয়তা, প্রতিযোগিতা এবং জটিল দিকগুলোকে দর্শকদের সামনে তুলে ধরা।

বিজ্ঞাপন

ফুটবল মাঠে দীর্ঘদিনের সফলতার পর এবার অভিনয় ও প্রযোজনার মাধ্যমে বিনোদন জগতেও নিজের সামর্থ্য প্রমাণের নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর এই নতুন পদক্ষেপকে ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD