Logo

বিশ্বকাপ শেষ হতেই অবসরে গেলেন ফাইনালের রেফারি

profile picture
ক্রীড়া ডেস্ক
২৭ জুলাই, ২০২৬, ১৬:২৫
বিশ্বকাপ শেষ হতেই অবসরে গেলেন ফাইনালের রেফারি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় রেফারিং ক্যারিয়ারের ইতি টানলেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। সদ্য সমাপ্ত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে ওই ম্যাচে তাঁর কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। ফলে আর্জেন্টাইনরা সম্ভবত তাকে ‘খলনায়ক’ হিসেবেই সারাজীবন মনে রাখবে।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার জন্য ভিনচিচকে অনেকেই ‘অপয়া’ রেফারি বলেও উল্লেখ করেন। কারণ, গত দুই বিশ্বকাপে আলবিসেলেস্তেরা মাত্র দুটি ম্যাচে পরাজিত হয়েছে এবং দুটি ম্যাচেই দায়িত্বে ছিলেন এই স্লোভেনিয়ান রেফারি। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হারে আর্জেন্টিনা। আর ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে পরাজিত হয় তারা। দুটি ম্যাচেই প্রধান রেফারি ছিলেন ভিনচিচ।

গত ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে তিনি মোট পাঁচটি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড দেখান। উল্লেখযোগ্য বিষয় হলো, সবগুলো কার্ডই আর্জেন্টিনার খেলোয়াড়দের দেখানো হয়েছিল। ম্যাচ চলাকালে তাঁর কয়েকটি সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলে আর্জেন্টিনা শিবির।

আরও পড়ুন

বিজ্ঞাপন

৪৬ বছর বয়সী ভিনচিচ ২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়ার পর থেকেই ইউরোপ ও আন্তর্জাতিক ফুটবলের বহু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। ক্লাব ফুটবলে তার সাফল্যের তালিকায় রয়েছে ২০২২ সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনাল (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট বনাম রেঞ্জার্স) এবং ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, যেখানে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড।

বিজ্ঞাপন

কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচ পরিচালনার সুযোগ পান ভিনচিচ। সেখানে তিনি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা অঘটনের ম্যাচসহ দুটি ম্যাচে দায়িত্ব পালন করেন। ২০২৬ বিশ্বকাপে ফাইনালসহ চার ম্যাচ পরিচালনা করেছেন তিনি। আর অবসর নেওয়ার কারণে সেই ফাইনাল ম্যাচ হয়ে থাকল তার ক্যারিয়ারের শেষ। স্লোভেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে তার অবসরের ঘোষণা দিয়েছে।

সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে ভিনচিচ মোট ১২টি হলুদ কার্ড এবং দুটি লাল কার্ড প্রদর্শন করেন। এর মধ্যে প্রথম লাল কার্ডটি নিয়েও বেশ আলোচনা হয়েছিল। শেষ ৩২-এর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে হাত দিয়ে মুখ ঢেকে কথা বলার ঘটনায় ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিনকাপিকে সরাসরি মাঠ ছাড়ার নির্দেশ দেন তিনি। সেই সিদ্ধান্তও ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD