Logo

আবারও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন

profile picture
ক্রীড়া ডেস্ক
২৬ জুলাই, ২০২৬, ১৮:৩৮
আবারও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পুরুষদের টি-টোয়েন্টি দলগত র‌্যাঙ্কিংয়ে আবারও পরিবর্তন এসেছে। শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্সের সুবাদে ইংল্যান্ডকে পেছনে ফেলে আবারও এক নম্বর অবস্থানে উঠে এসেছে তারা।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একটি ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে ভারত। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানের বড় ব্যবধানে জয় তুলে নেওয়ার পরই দলটি আবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইংল্যান্ডকে পেছনে ফেলেছে ভারত। জিম্বাবুয়ে সফরের আগে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ৪-০ তে হেরে যায় তারা। তাতে শীর্ষে উঠে যায় ইংলিশরা। টানা ছয় ম্যাচ হারের পর জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল ভারত। সেই ক্ষত তারা সেরে তুলেছে টানা দুই ম্যাচ জিতে।

গতকাল (শনিবার) হারারেতে ইশান কিষাণের ইনিংস সেরা ৮১ রান ও তিলক ভার্মার ২৯ বলে অপরাজিত ৬০ রানে ভারতের স্কোর হয় ২১৯। জবাবে জিম্বাবুয়ে মাত্র ১২৯ রানে অলআউট হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD