Logo

বিতর্কের মধ্যেই মাঠে নেমে জোড়া গোল নেইমারের

profile picture
ক্রীড়া ডেস্ক
২৬ জুলাই, ২০২৬, ১২:৫৮
বিতর্কের মধ্যেই মাঠে নেমে জোড়া গোল নেইমারের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে খুব বেশি খেলার সুযোগ না পাওয়া এবং শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর থেকেই আলোচনায় ছিলেন নেইমার জুনিয়র। বিদায়ের ইঙ্গিতপূর্ণ বার্তা ও পরে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে সমালোচনার মধ্যেই ক্লাব ফুটবলে দারুণ প্রত্যাবর্তন করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। সান্তোসের হয়ে মাঠে নেমে করেছেন জোড়া গোল।

বিজ্ঞাপন

রবিবার ব্রাজিলেইরো সিরি ‘এ’-এর ম্যাচে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। দলের দুটি গোলই এসেছে নেইমারের পা থেকে। বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে প্রায় ৩৫ মিনিট খেলা এই ফরোয়ার্ড ক্লাবের হয়ে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন।

ম্যাচের ৩৬তম মিনিটে সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর প্রতিপক্ষের বক্সে ঢুকে আলতো শটে প্রথম গোলটি করেন নেইমার। গোল উদ্‌যাপনের সময় তিনি পোকার খেলার ভঙ্গিতে হাত নেড়ে উদযাপন করেন। এরপর ৫১ ও ৬২ মিনিটে দুটি গোল করে এগিয়ে যায় চ্যাপেকোয়েন্স। শেষদিকে ৮৯তম মিনিটে সান্তোস পেনাল্টি পেলে স্পটকিক থেকে নিজের দ্বিতীয় ও দলের সমতার গোলটি করেন নেইমার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপকে নিজের সম্ভাব্য শেষ আসর হিসেবে দেখছিলেন নেইমার। দীর্ঘ অপেক্ষার পর কার্লো আনচেলত্তির দলে জায়গা পেলেও ফিটনেস সমস্যার কারণে তিনি মাত্র দুই ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পান। শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই ম্যাচে শেষদিকে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেছিলেন নেইমার।

বিশ্বকাপ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বিদায়ের ইঙ্গিত দেন। তবে সেটি আন্তর্জাতিক ফুটবল নাকি শুধু বিশ্বকাপ—কোনটি থেকে বিদায়ের ইঙ্গিত, তা স্পষ্ট করেননি।

এরপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি জনপ্রিয় পোকার টুর্নামেন্টে অংশ নেন তিনি। পরে ব্রাজিলে ফিরে সাও পাওলোতে আরেকটি পোকার প্রতিযোগিতায় খেলায় সমালোচনা আরও তীব্র হয়।

বিজ্ঞাপন

সমালোচনার জবাবে নেইমার বলেন, তিনি অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু অনেকে শুধু তার পোকার খেলা নিয়েই আলোচনা করছেন। তার ভাষায়, ‘আমি সকালে অনুশীলন করেছি। আমার ছুটি ছিল। মানুষ যাই হোক কথা বলবেই। আমি অনুশীলনের প্রস্তুতি নিচ্ছি। আমি কি অনুশীলন করতে পারব, নাকি আপনারা এভাবেই পেছনে লেগে থাকবেন? নিজেদের জীবন নিয়ে ভাবুন।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD