Logo

২০৩০ বিশ্বকাপ খেলবেন ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র

profile picture
ক্রীড়া ডেস্ক
১৪ জুলাই, ২০২৬, ১৮:৪০
২০৩০ বিশ্বকাপ খেলবেন ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র
ছবি: সংগৃহীত

চারটি বিশ্বকাপ খেলেও শিরোপার স্বাদ পাননি ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। বিশ্বকাপ জয়ের সেই অপূর্ণ স্বপ্নকে ঘিরে তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে ২০৩০ বিশ্বকাপে শেষবারের মতো মাঠে নামার ইঙ্গিতও মিলেছে নেইমারের কাছ থেকে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কল্পনার মাধ্যমে বিভিন্ন বয়সের নেইমারকে একসঙ্গে দেখানো হয়েছে। সেখানে ভবিষ্যতের নেইমার নিজের ছোটবেলার সংস্করণকে ২০৩০ বিশ্বকাপে আরেকবার খেলার সিদ্ধান্তে সম্মতি দিতে অনুরোধ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

‘নের্ড সোউল এআই’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সান্তোসের জার্সি পরা শিশু নেইমারের সামনে উপস্থিত হন ভবিষ্যতের নেইমার। নিজেকে ‘ভবিষ্যতের তুমি’ বলে পরিচয় দেওয়ার পর ছোট নেইমার জানতে চায়, তারা কত বছর বয়সে প্রথম বিশ্বকাপ জিতেছিলেন।

বিজ্ঞাপন

জবাবে আবেগঘন কণ্ঠে ভবিষ্যতের নেইমার বলেন, বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি। তিনি নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু একা সেই লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। এরপর তিনি শিশু নেইমারের কাছে জানতে চান, শেষবারের মতো আরেকটি বিশ্বকাপ জয়ের লড়াইয়ে নামা উচিত কি না।

ভিডিওর শেষ দৃশ্যে আরও বয়স্ক এক নেইমারকে বিশ্বকাপ ট্রফি হাতে দেখা যায়। ট্রফিতে খোদাই করা ছিল ‘২০৩০’। তখন শিশু নেইমার তাকে শেষবারের মতো বিশ্বকাপ জয়ের চেষ্টা করার উৎসাহ দেয়।

ভিডিওটি প্রকাশের পর এতে প্রতিক্রিয়া জানান নেইমার নিজেও। ইনস্টাগ্রামে তিনটি ভালোবাসা ও আবেগের ইমোজি দিয়ে মন্তব্য করেন তিনি। তার এই প্রতিক্রিয়ায় ভক্তদের মধ্যেও নতুন করে আলোচনার জন্ম দেয়, অনেকেই এটিকে ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রকাশের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৩ কোটি ৩০ লাখের বেশি বার দেখা হয়েছে। এছাড়া এতে প্রায় ৩৭ লাখ প্রতিক্রিয়া, ১ লাখ ৯০ হাজারের বেশি মন্তব্য এবং ১০ লাখেরও বেশি শেয়ার হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD