Logo

আবেগঘন চিঠি নেইমারের বাবার, ‘ভয় পেও না, ফুটবলটা খেলে যাও’

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ জুলাই, ২০২৬, ২০:১৮
আবেগঘন চিঠি নেইমারের বাবার, ‘ভয় পেও না, ফুটবলটা খেলে যাও’
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। ম্যাচ শেষে তার ‘এখানেই সব শেষ’ মন্তব্য ঘিরে যখন ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছে, তখন ছেলেকে ফুটবল চালিয়ে যাওয়ার আবেগঘন আহ্বান জানিয়েছেন তার বাবা নেইমার ডি সিলভা সান্তোস সিনিয়র।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক দীর্ঘ বার্তায় তিনি হতাশা, সমালোচনা ও ব্যর্থতাকে পেছনে ফেলে আবারও হাসিমুখে মাঠে ফেরার অনুরোধ জানান।

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচ শেষে আবেগাপ্লুত নেইমার বলেছিলেন, ‘আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু এখানেই সব শেষ। আমি থামছি।’ এরপর থেকেই ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আলোচনা শুরু হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছেলের সেই হতাশার মুহূর্তে পাশে দাঁড়িয়ে তার বাবা স্মৃতিচারণ করেন নেইমারের শৈশবের ফুটবলজীবনের। তিনি লেখেন, ছোট্ট একটি ছেলে, পায়ে একটি বল আর অনেক বড় স্বপ্ন—সেই সময় থেকেই বুঝেছিলেন, নেইমারের মধ্যে শুধু প্রতিভাই নয়, বিশেষ এক সম্ভাবনাও রয়েছে।

চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে তিনি ছেলেকে বলেন, ‘ফুটবলটা খেলে যাও।’ তার ভাষায়, আবারও যেন বল পায়ে আনন্দ ফিরে পায় নেইমার, মাঠে হাসিমুখে খেলুক এবং নিজের সবচেয়ে প্রিয় কাজটিতে ফিরে যাক।

তিনি আরও লেখেন, একজন ক্রীড়াবিদের জীবনে সমালোচনা, প্রত্যাশা ও ব্যর্থতা থাকবেই। কিন্তু এসবের ভার নিজের কাঁধে তুলে নেওয়া উচিত নয়। কিছু বিষয় মানুষের নিয়ন্ত্রণে থাকলেও জীবনের অনেক সিদ্ধান্ত ঈশ্বরের ইচ্ছাতেই নির্ধারিত হয়।

বিজ্ঞাপন

নেইমারের বাবার বিশ্বাস, একটি কঠিন সময় কখনোই একজন মানুষের পুরো জীবনকে সংজ্ঞায়িত করতে পারে না। তার মতে, কোনো স্বপ্ন এখনো পূরণ না হওয়া মানেই সেই স্বপ্নের সমাপ্তি নয়। জীবনের শেষ অধ্যায় এখনও লেখা বাকি।

চিঠিতে তিনি নেইমারের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের নানা স্মৃতি তুলে ধরেন। প্রথম গোল, পেশাদার ফুটবলে অভিষেক, বিশ্বের নামকরা স্টেডিয়ামে খেলা এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে অর্জনের কথা উল্লেখ করে বলেন, তার কাছে সবচেয়ে বড় অর্জন ট্রফি বা খ্যাতি নয়, বরং ছেলের পথচলায় ঈশ্বরের আশীর্বাদ ও অলৌকিকতার উপস্থিতি।

তিনি আরও বলেন, নেইমারের সেরা সময় এখনও শেষ হয়ে যায়নি। বয়স বা পরিস্থিতি নয়, বরং বিশ্বাসই একজন মানুষকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। সামনে এমন অনেক অধ্যায় অপেক্ষা করছে, যা হয়তো এখনো কল্পনাও করা যায়নি।

বিজ্ঞাপন

চিঠির শেষাংশে তিনি ছেলেকে আবারও আনন্দ নিয়ে ফুটবল খেলার আহ্বান জানান। পাশাপাশি বলেন, পৃথিবী ভালোবাসার আগেই ঈশ্বর তাকে ভালোবেসেছেন। আর বাবা হিসেবে ছেলের জন্য করা প্রতিটি ত্যাগ, প্রতিটি নির্ঘুম রাত ও প্রতিটি প্রার্থনা তিনি আবারও করতে প্রস্তুত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমার এখনও আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি। তবে তার বাবার আবেগঘন এই বার্তা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্রাজিলের অসংখ্য সমর্থকও চান, আবেগের বশে নয়, বরং সুস্থ হয়ে আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরুন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD