Logo

কোচ আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি

profile picture
ক্রীড়া ডেস্ক
৬ জুলাই, ২০২৬, ১৭:১৯
কোচ আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ বিশ্লেষণে দেখা যাচ্ছে, কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত পরিকল্পনা এবং গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়াই সেলেসাওদের পরাজয়ের অন্যতম কারণ।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর নিজের পরিকল্পনায় পরিবর্তন আনেন আনচেলত্তি। হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে সেই পরিবর্তনের ইতিবাচক প্রভাব দেখা যায়। পরে জাপানের বিপক্ষে জয় পেয়ে আত্মবিশ্বাসও ফিরে পায় ব্রাজিল। তবে শেষ ষোলোয় সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নরওয়ের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষকে বলের নিয়ন্ত্রণ দিয়ে দ্রুত পাল্টা আক্রমণে যাওয়ার কৌশল নেয় ব্রাজিল। কিন্তু পরিকল্পনাটি খুব একটা কার্যকর হয়নি। প্রথমার্ধে ব্রুনো গিমারেস পেনাল্টি থেকে গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন। সেই সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।

বিজ্ঞাপন

পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিল একাধিক শট নিলেও বলের দখল বেশিরভাগ সময় ছিল নরওয়ের নিয়ন্ত্রণে। নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নাইল্যান্ড কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে ব্রাজিলকে হতাশ করেন। অন্যদিকে আর্লিং হালান্ড দুটি গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন।

দ্বিতীয়ার্ধে আনচেলত্তির একাধিক পরিবর্তনও প্রত্যাশিত ফল দেয়নি। বরং দলের ছন্দ নষ্ট হয়ে যায়। এরপরই ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নরওয়ে। আক্রমণের ধার বাড়িয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ইউরোপের দলটি।

ম্যাচের একটি বড় পরিসংখ্যানও ব্রাজিলের দুর্বলতার চিত্র তুলে ধরেছে। পুরো ম্যাচে মাত্র ৩৪ শতাংশ সময় বলের দখল ছিল সেলেসাওদের, যা বিশ্বকাপে ব্রাজিলের ইতিহাসে সর্বনিম্ন পজেশন রেকর্ডগুলোর একটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আনচেলত্তির পরিকল্পনা সফল না হওয়া, মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানো এবং সহজ সুযোগ নষ্ট করার খেসারত দিয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। অন্যদিকে বলের দখল, সংগঠিত আক্রমণ এবং হালান্ডের দুর্দান্ত ফিনিশিংয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD