Logo

অধিনায়কত্ব হারালেন মিরাজ, ওয়ানডে নেতৃত্বে লিটন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৯ জুলাই, ২০২৬, ২০:০৪
অধিনায়কত্ব হারালেন মিরাজ, ওয়ানডে নেতৃত্বে লিটন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের অধ্যায়ের ইতি ঘটেছে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। ফলে টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও জাতীয় দলের নেতৃত্ব দেবেন এই উইকেটকিপার-ব্যাটার।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে মিরাজের পারফরম্যান্স এবং নেতৃত্ব নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরাজয়ের পর তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়। এরপর থেকেই নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় ওয়ানডে অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লিটন দাস এখন জাতীয় দলের সাদা বলের দুই সংস্করণ—ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্ব সামলাবেন।

এদিকে, মেহেদী হাসান মিরাজ সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছিলেন। তবে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই দেশে ফিরে এসেছেন এই অলরাউন্ডার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD