Logo

আগস্টে বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, খেলবে পাঁচ ম্যাচ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৯ জুলাই, ২০২৬, ১৪:১৪
আগস্টে বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, খেলবে পাঁচ ম্যাচ
ছবি: সংগৃহীত

আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। এ সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

বিসিবি সম্প্রতি অনূর্ধ্ব-১৯ ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের মধ্যবর্তী ধাপ হিসেবে নতুন একটি অনূর্ধ্ব-২৩ বিভাগ চালু করেছে। চলতি মাস থেকেই আনুষ্ঠানিকভাবে এ বিভাগের কার্যক্রম শুরু হয়েছে।

নতুন এই বিভাগে মূলত ১৯ থেকে ২৩ বছর বয়সী সম্ভাবনাময় ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা হবে। বিভাগটি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির অধীনে পরিচালিত হবে এবং এর সার্বিক দায়িত্বে থাকবেন নাভিদ নেওয়াজ। পাশাপাশি এই দলের জন্য কোচ নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছে বোর্ড।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা দিতে মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। এর আগে টপ এন্ড টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা একই প্রতিপক্ষের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন।

সূচি অনুযায়ী, আগস্টের প্রথম সপ্তাহে ঢাকায় পৌঁছাবে মালয়েশিয়া দল। সফরের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ও ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD