শেষ ওভারে টানটান উত্তেজনা, শেষ হাসি বাংলাদেশের

সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শেষ ওভারে গিয়ে জমে ওঠে নাটক। তবে সব উত্তেজনার অবসান ঘটিয়ে জিম্বাবুয়েকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
রবিবার (১৯ জুলাই) বুলাওয়েতে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা। শেষ পর্যন্ত শেখ মেহেদীর বাউন্ডারিতেই আসে কাঙ্ক্ষিত জয়।
বাংলাদেশের শুরুটা ছিল ধীরগতির। ইনিংসের শুরুতেই ৫ বলে ৪ রান করে আউট হন ওপেনার সাইফ হাসান। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে মাত্র ৩০ রান।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় উইকেটে তারা ৫৫ রানের জুটি গড়ে দলের ভিত গড়ে দেন। ইমন ২৪ রান করে বিদায় নিলে তানজিদের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন অধিনায়ক তাওহীদ হৃদয়। তাদের ৬৩ রানের জুটি বাংলাদেশের জয়কে অনেকটাই নিশ্চিত করে।
বিজ্ঞাপন
হৃদয়ও ২৪ রান করে আউট হন। ইয়াসির আলি করেন ১০ রান। তবে শেষ ওভারে হঠাৎই ম্যাচে ফেরে জিম্বাবুয়ে। জয়ের জন্য যখন প্রয়োজন ছিল ৫ রান, তখন টানা দুই বলে মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনকে ফিরিয়ে দেন ব্র্যাড ইভান্স।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর শেখ মেহেদীর বিপক্ষে এলবিডব্লিউর আবেদন হলেও আম্পায়ার বলটিকে ডেড বল ঘোষণা করেন। পরের বলেই দুর্দান্ত একটি চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মেহেদী।
বিজ্ঞাপন
তানজিদ হাসান তামিম অপরাজিত ৬৬ রানের দারুণ ইনিংস খেলেন। শেখ মেহেদী অপরাজিত থাকেন ৪ রানে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে। দলীয় ৬ রানেই প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়েন ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স।
বেনেট ৩৮ বলে ৪৭ রান করেন। অন্যদিকে ডিওন মায়ার্স ৫২ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল সাতটি চার ও দুটি ছক্কা।
বিজ্ঞাপন
তবে এই দুই ব্যাটারের বিদায়ের পর বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। সিকান্দার রাজা করেন ৩, রায়ান বার্ল ৭, ব্র্যাড ইভান্স ১ এবং ক্লাইভ মাদান্দে শূন্য রানে আউট হন। অপরাজিত থাকেন মিল্টন শুম্বা (৪) ও টিনোটেন্ডা মাপোসা (০)।
বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন দুটি উইকেট নেন। এছাড়া শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও আব্দুল গাফফার সাকলাইন একটি করে উইকেট শিকার করেন।
এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিল বাংলাদেশ।








