Logo

অজি বোলারদের তোপে ৫ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২১ জুন, ২০২৬, ১৪:৪৮
অজি বোলারদের তোপে ৫ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়। কিন্তু উইকেটের আচরণ বুঝতে ভুল করায় শুরুতেই চরম মূল্য দিতে হচ্ছে টাইগারদের।

বিজ্ঞাপন

ইনিংসের শুরু থেকেই অস্ট্রেলিয়ার পেস ও স্পিনের সামনে দাঁড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার তানজিদ হাসান তামিম ৫ রান করে স্পেন্সার জনসনের বলে দ্রুত বিদায় নেন। এরপর নাথান এলিস ও অ্যাডাম জাম্পার জোড়া আঘাতে ভেঙে পড়ে মিডল অর্ডার।

প্রতিবেদনটি লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৯ ওভার শেষে ৫ উইকেটে ৩৭ রান। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দলকে টেনে তোলার চেষ্টা করছেন তাওহীদ হৃদয় এবং রিশাদ হোসেন।

বিজ্ঞাপন

এর আগে সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের পকেটে পুরেছে সফরকারী অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশ এড়ানোর এই বাঁচা-মরার লড়াইয়ে সম্মান বাঁচাতে এখন বড় জুটির দিকে তাকিয়ে আছে বাংলাদেশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD