Logo

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

profile picture
ক্রীড়া ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৬, ১৩:৩৭
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। চোট কাটিয়ে দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসও। তবে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট স্কোয়াডে থাকা সৌম্য সরকার ও পেসার সৈয়দ খালেদ আহমেদ এবার দলে জায়গা পাননি।

বিজ্ঞাপন

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে ক্যারিবীয় দল। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

ঢাকা টেস্টের স্কোয়াডে অধিনায়ক হিসেবে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দলে আছেন জাকের আলি অনিক ও লিটন দাস।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পেস বোলিং বিভাগে তাসকিন আহমেদের সঙ্গে রয়েছেন হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম। স্পিন আক্রমণে আছেন নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন লিটন দাস। তাঁর অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তাওহীদ হৃদয়। এবার টেস্ট দলে ফিরেছেন লিটন। তাঁর প্রত্যাবর্তন দলের ব্যাটিং ও উইকেটকিপিং বিভাগে বাড়তি বিকল্প তৈরি করেছে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক ফলের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে বাংলাদেশের। ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে ভালো পারফরম্যান্সের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরে পেতে চাইবে টাইগাররা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঢাকায় প্রথম টেস্ট শেষ হওয়ার পর দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে সিলেটে যাবে দুই দল। সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ৫ থেকে ৯ নভেম্বর।

ঢাকা টেস্টে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মো. সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD