Logo

আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের পদত্যাগপত্র গ্রহণ করল বিসিবি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৬, ১৬:১৯
আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের পদত্যাগপত্র গ্রহণ করল বিসিবি
ছবি: সংগৃহীত

আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছরের ঢাকা লিগ চলাকালে বিসিবির সঙ্গে চুক্তি থেকে সরে দাঁড়ানোর জন্য পদত্যাগপত্র দিয়েছিলেন তিনি। তবে সে সময় সেটি গ্রহণ করেনি বোর্ড।

বিজ্ঞাপন

গত বছরের ২১ এপ্রিল পদত্যাগপত্র জমা দেওয়ার পরও প্রায় এক বছর বিসিবির চুক্তির আওতায় ছিলেন সৈকত। এ সময়ে তিনি নিয়মিত বেতনও পেয়েছেন। তবে চলতি বছরের এপ্রিলে তার পদত্যাগ কার্যকর করা হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিসিবির আম্পায়ার্স বিভাগের এক কর্মকর্তাও বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন। তবে তিনি বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

বিজ্ঞাপন

এদিকে সৈকত নিজেও আর বিসিবির চুক্তির আওতায় থাকতে আগ্রহী নন বলে জানা গেছে। তবে দেশের মাটিতে নিয়মিত আম্পায়ারিং চালিয়ে যেতে চান তিনি।

বর্তমানে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD