Logo

ক্রিকেট অস্ট্রেলিয়ার কোচিং স্বীকৃতি পেলেন ইমরুল

profile picture
ক্রীড়া ডেস্ক
২ আগস্ট, ২০২৬, ২০:৪৪
ক্রিকেট অস্ট্রেলিয়ার কোচিং স্বীকৃতি পেলেন ইমরুল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-২ ক্রিকেট কোচিং কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই বিষয়টি জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ইমরুল কায়েস জানান, ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট এনএসডব্লিউ-এর তত্ত্বাবধানে পরিচালিত কোচিং কোর্সটি শেষ করতে পেরে তিনি আনন্দিত। এ সুযোগ করে দেওয়ার জন্য দুই প্রতিষ্ঠানকেই কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কোচিং ক্যারিয়ারে এই প্রশিক্ষণকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখছেন ইমরুল। কোর্স থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে তরুণ ক্রিকেটারদের উন্নয়নে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

বিজ্ঞাপন

ইমরুলের মতে, প্রশিক্ষণ থেকে পাওয়া অভিজ্ঞতা আগামী প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে কাজ করার ক্ষেত্রে তাকে আরও অনুপ্রাণিত করবে। একই সঙ্গে কোচ হিসেবে নিজের সেরাটা দেওয়ার ক্ষেত্রেও এটি সহায়ক হবে বলে মনে করছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের শেষেও ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট এনএসডব্লিউকে ধন্যবাদ জানান ইমরুল। কোর্সটি তার কোচিং ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও উল্লেখ করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD