Logo

বাংলাদেশ শিবিরে আজ যোগ দিচ্ছেন হামজা চৌধুরী

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৪
বাংলাদেশ শিবিরে আজ যোগ দিচ্ছেন হামজা চৌধুরী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী ঢাকায় পৌঁছেছেন। সোমবার সকালে রাজধানীতে এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই ফুটবলার। সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সময়ে তার আগমনে আরও শক্তিশালী হলো বাংলাদেশ দল।

বিজ্ঞাপন

হামজার আগমনকে ঘিরে সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। টুর্নামেন্টের নকআউট পর্বের আগে তার অন্তর্ভুক্তি দলের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে হামজাকে ছাড়াই মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ভুটানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচে মাঠে নামলে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা হবে হামজার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০২৫ সালের মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় হামজার। ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা এই ফুটবলার এর আগে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে লেস্টার সিটির হয়ে খেলেছেন।

সাফের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে চলা বাংলাদেশের জন্য হামজার উপস্থিতি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার মাঠে নামার অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা।

বিজ্ঞাপন

এদিকে সোমবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা ছিল লন্ডনপ্রবাসী আরেক ফুটবলার ফারহান আলি ওয়াহিদের। তবে তার ফ্লাইট বিলম্বিত হওয়ায় বিকেলে পৌঁছানোর কথা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD