Logo

সাফের প্রথম ম্যাচে হামজা-ফারহানকে পাচ্ছে না বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৬, ১৭:৪৮
সাফের প্রথম ম্যাচে হামজা-ফারহানকে পাচ্ছে না বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ দুই ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে ছাড়াই প্রথম ম্যাচ খেলতে হবে স্বাগতিকদের।

বিজ্ঞাপন

হামজার প্রথম ম্যাচে না থাকার বিষয়টি আগেই জানা ছিল। এবার ফারহানের অনুপস্থিতির বিষয়টিও নিশ্চিত করেছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। তাঁর ভাষ্য অনুযায়ী, আগামী ৯ নভেম্বর বাংলাদেশ দলে যোগ দেবেন হামজা ও ফারহান। ওই দিন থেকেই শুরু হবে ফিফা আন্তর্জাতিক বিরতি। ফলে ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচে তাঁদের খেলার সুযোগ থাকছে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হামজা না আসতে পারলেও সামিত-রোনানরা অবশ্য সময়মতো আসছেন। জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমাদের ক্যাম্পে আজ ২২ জন খেলোয়াড় যোগ দিয়েছে। সোহেল রানা সিনিয়র পথে রয়েছে। রোনান নভেম্বরের প্রথম সপ্তাহে আসবে। সামিত, জায়ান, ফাহমিদুল আগেই চলে আসবে। মাহি খানও ইতোমধ্যে চলে এসেছে।’

বিজ্ঞাপন

সাফে ২৮ জনের ফাইনাল স্কোয়াড। ৫ নভেম্বর সাফ শুরু হলেও ১৮ অক্টোবর ২৮ জনের নাম নির্ধারণের শেষ সময় ছিল। সাফের এই নিয়ম নিয়ে বাংলাদেশের কোচ বলেন, ‘এটা সব দলের জন্যই প্রযোজ্য। এই নিয়মের কারণে কেউ ইনজুরি হলে বদলের সুযোগ নেই। ফলে এভাবে খেলতে হবে, এটা আসলেই অনেক কঠিন। কিন্তু কিছু করার নেই।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD