Logo

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন রিশাদ হোসেন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৫ আগস্ট, ২০২৬, ১৭:৪২
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন রিশাদ হোসেন
ছবি: সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনের চাহিদা দিন দিন বাড়ছে। এবার দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে দল পেয়েছেন তিনি। সরাসরি চুক্তিতে রিশাদকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। সবকিছু ঠিক থাকলে এবারই প্রথম এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে বাংলাদেশি এই ক্রিকেটারকে।

বিজ্ঞাপন

সানরাইজার্স ইস্টার্ন কেপের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। রিশাদের পাশাপাশি অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এসএ২০-তে এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলার সুযোগ পাননি। ফলে রিশাদের অংশগ্রহণের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ক্রিকেটারের অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে এসএ২০-এর সর্বশেষ আসরে বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দল পেলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলা হয়নি তার। ফলে দক্ষিণ আফ্রিকার এই লিগে বাংলাদেশের কোনো ক্রিকেটারের প্রতিনিধিত্ব দেখা যায়নি।

রিশাদ এরই মধ্যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও বিগ ব্যাশ লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। এবার এসএ২০-তে সুযোগ পেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার অভিজ্ঞতার ঝুলিতে যুক্ত হবে আরও একটি বড় টুর্নামেন্ট।

এসএ২০-এর পরবর্তী আসর শুরু হওয়ার কথা আগামী ৯ জানুয়ারি। টুর্নামেন্টটি চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে খেললে এবারও রিশাদকে ছাড়াই বিপিএলে অংশ নিতে হতে পারে তার দলকে।

বিজ্ঞাপন

এর আগে সর্বশেষ বিপিএলে না খেলে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলেছিলেন রিশাদ। এবার এসএ২০-তে সুযোগ পাওয়ায় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে তার ব্যস্ততা আরও বাড়তে যাচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD