Logo

অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করলেন মেহেদী হাসান মিরাজ

profile picture
ক্রীড়া ডেস্ক
৬ আগস্ট, ২০২৬, ১৮:২০
অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করলেন মেহেদী হাসান মিরাজ
ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। মূল সিরিজ শুরুর আগে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামে টাইগাররা।

বিজ্ঞাপন

প্রথমে ব্যাট করে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির ওপর ভর করে ২৬৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৫১ রান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ফলে ২১২ রানে পিছিয়ে থেকে আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবে স্বাগতিকরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সেঞ্চুরি করে অপরাজিত থাকা মিরাজ দিন শেষে নিজের ব্যাটিং ও কন্ডিশন নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং ছিল। মিরাজের লক্ষ্য ছিল বোলারদের মেরিট অনুযায়ী খেলা। অস্ট্রেলিয়ার বোলাররা ভালো জায়গায় বল করায় ব্যাটিং সহজ ছিল না। বিশেষ করে এই কন্ডিশনে প্রথমবার খেলতে নেমে মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছে।

বিজ্ঞাপন

মিরাজ বলেন, শুরুতে তার লক্ষ্য ছিল রান করার চেয়ে উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া এবং জুটি গড়া। পরবর্তীতে রান করার সুযোগ তৈরি হলে ব্যাটিং তুলনামূলক সহজ হয়ে আসে।

আসন্ন টেস্ট সিরিজের আগে এই সেঞ্চুরি তাকে আত্মবিশ্বাস জোগাবে বলেও মনে করছেন মিরাজ। তিনি বলেন, যে মানসিকতা নিয়ে খেলেছেন, সেটি ধরে রাখতে পারলে তা তার নিজের পাশাপাশি দলের জন্যও ইতিবাচক হবে।

মিরাজের মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের এই পারফরম্যান্স তাকে আত্মবিশ্বাসের সঙ্গে মূল লড়াইয়ে নামতে সহায়তা করবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD