বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে ৩২ জনের মধ্যে ২৪ জনই ফেল!

দেশের কোচিং কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত লেভেল-২ কোচিং কোর্সে অংশ নিয়েছিলেন ৩২ জন। তাদের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মাত্র ৮ জন। অর্থাৎ কোর্সটিতে ২৪ জনই সফল হতে পারেননি।
বিজ্ঞাপন
লেভেল-২ কোচিং সনদ পাওয়ার যোগ্যতা অর্জন করা আটজন হলেন—মো. তারিকুল ইসলাম, মো. দেলোয়ার হোসাইন, মো. রায়হান উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ নাজিম উদ্দিন, সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. শাহীন হোসাইন ও তারেক বিন দেলোয়ার।
গত ১৫ জুলাই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় বিসিবির লেভেল-২ কোচিং কোর্স। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে ছয় দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম চলে ২০ জুলাই পর্যন্ত। কোর্সটি পরিচালনা করেন আইসিসির লেভেল-৩ মাস্টার এডুকেটর বিনোদ কুমার দাস। এতে মোট ৩২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
প্রশিক্ষণার্থীদের মধ্যে সাবেক ক্রিকেটারও ছিলেন। মোট ১০ জন সাবেক ক্রিকেটার কোর্সটিতে অংশ নেন। তাদের মধ্যে বাংলাদেশ পুরুষ জাতীয় দলের তিনজন এবং নারী জাতীয় দলের দুইজন সাবেক ক্রিকেটার ছিলেন। পাশাপাশি বিসিবির কোচ ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত কোচিং প্রার্থীরাও এতে অংশ নেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আধুনিক ক্রিকেটের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় কোচদের জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বাড়ানো ছিল এই প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে ভবিষ্যতে দক্ষ কোচ তৈরি করে দেশের কোচিং কাঠামোকে আন্তর্জাতিক মানের পর্যায়ে উন্নীত করার লক্ষ্যও রয়েছে বিসিবির।
ছয় দিনের প্রশিক্ষণ ও মূল্যায়ন শেষে ৩২ জনের মধ্যে মাত্র আটজন সফলভাবে কোর্স সম্পন্ন করেন। বিসিবির প্রকাশিত ফলাফলে এই আটজনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
লেভেল-২ কোচিং কোর্সে উত্তীর্ণ আটজন হলেন—মো. তারিকুল ইসলাম, মো. দেলোয়ার হোসাইন, মো. রায়হান উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ নাজিম উদ্দিন, সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. শাহীন হোসাইন ও তারেক বিন দেলোয়ার।
দেশের কোচিংয়ের মান উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ আয়োজনের ওপর গুরুত্ব দিচ্ছে বিসিবি। লেভেল-২ পর্যায়ের এই কোর্সে উত্তীর্ণ কোচরা ভবিষ্যতে দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে কাজ করার সুযোগ পাবেন। এর মাধ্যমে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দক্ষ কোচ তৈরির সুযোগ আরও বাড়বে বলে আশা করছে বোর্ড।








