Logo

বিসিবির কোচ হতে দ্বিতীয় দফায় আবেদন ৩৭৩, ভাইভায় ১০৬

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৪ আগস্ট, ২০২৬, ১৬:৩৪
বিসিবির কোচ হতে দ্বিতীয় দফায় আবেদন ৩৭৩, ভাইভায় ১০৬
ছবি: সংগৃহীত

জেলা পর্যায়ে ক্রিকেট কোচ নিয়োগের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিতীয় দফার নিয়োগ প্রক্রিয়ায় ৩৭৩ জন আবেদন করেছেন। তাদের মধ্যে লিখিত পরীক্ষায় অংশ নেন ২৩৩ জন। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভাইভার জন্য নির্বাচিত হয়েছেন ১০৬ জন।

বিজ্ঞাপন

এর আগে জেলা পর্যায়ে কোচ নিয়োগের জন্য বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করলে ২১৮ জন আবেদন করেছিলেন। তবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় ১৭০ জনের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি। ফলে ৬১টি পদের বিপরীতে প্রাথমিকভাবে নির্বাচিত হন মাত্র ৩৯ জন।

জেলা পর্যায়ের ৫৯টি এবং ঢাকা মহানগরের দুটি পদে নিয়োগের লক্ষ্যে গত ২৩ ও ২৪ জুলাই পরীক্ষা নেওয়া হয়। প্রথম দিন লিখিত পরীক্ষা এবং পরদিন ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের বড় একটি অংশ প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে না পারায় জেলা পর্যায়ের কোচ নিয়োগে আবারও বিজ্ঞপ্তি দেয় বিসিবি। দ্বিতীয় দফায় আবেদনের শেষ সময় ছিল ৩০ জুলাই।

এরপর ২ ও ৩ আগস্ট অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা। ৩৭৩ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ২৩৩ জন। তাদের মধ্য থেকে ১০৬ জনকে ভাইভার জন্য বাছাই করা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, আজ ও আগামীকাল ভাইভা নেওয়ার কথা রয়েছে। এরপর প্রার্থী বাছাই ও কোচ নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিসিবি সূত্রে জানা গেছে, নির্ধারিত পদের তুলনায় কিছুটা বেশি সংখ্যক কোচ রাখার পরিকল্পনাও রয়েছে বোর্ডের।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD